সুকন্যাকে তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের

বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) তিন দিনের জন্য ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। আগামী শনিবার পর্যন্ত কেষ্টকন্যাকে ইডি হেফাজতে থাকতে হবে। তবে নির্দিষ্ট সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে সুকন্যাকে।

গরু পাচারকাণ্ডে সুকন্যাকে বুধবার দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ গ্রেফতার করেন তদন্তকারীরা। বুধবার সেই গ্রেফতারের পর বৃহস্পতিবার সুকন্যাকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তুলে ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। ইডির আবেদনের প্রেক্ষিতে তিন দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, সুকন্যার বিপুল সম্পত্তির উৎস, কোথায় কোথায় বিনিয়োগ হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেনের বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন। এর আগে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি ইডির জিজ্ঞাসাবাদে সুকন্যার নাম উল্লেখ করেছেন। তাঁর নামে থাকা সম্পত্তির বিষয়ে সুকন্যা জানিয়েছেন এই বিষয়ে ভালো বলতে পারবেন অনুব্রত আর মনীশ কোঠারি। দিল্লিতে বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন ইডির গোয়েন্দারা।

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা