সাত সকালেই কাশ্মীরে এনকাউন্টার, যৌথবাহিনীর হানায় খতম ৩ জইশ জঙ্গি

আবারও উত্তপ্ত কাশ্মীর। বুধবার সাতসকালেই গোপন সূত্রে খবর পেয়ে কাশ্মীরের পুলওয়ামার চন্দগাম এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও উত্তপ্ত কাশ্মীর। বুধবার সাতসকালেই গোপন সূত্রে খবর পেয়ে কাশ্মীরের পুলওয়ামার চন্দগাম এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিদের আচমকা আক্রমণে কিছুটা খমকে গেলেও মুহূর্তে পাল্টা দেয় যৌথ বাহিনী। আর এনকাউন্টারেই নিকেশ হয়েছে তিন জইশ-মহম্মদ জঙ্গি। এর মধ্যে একজন পাকিস্তানি নাগরিক বলে জানা যাচ্ছে। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এরমধ্যে ২টি এম-৪ কার্বাইন ও ১টি একে ৪৭ রাইফেল রয়েছে। তবে ওই তল্লাশি অভিযান এখনও চলছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা সেটা নিশ্চিত হতে চাইছে কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী।

মঙ্গলবারের পর বুধবার। আগের দিনই কাশ্মীরের কুলগামে এক এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছিল। বুধবার সকালেই ফের এনকাউন্টারের ঘটনা ঘটল, তবে এবার পুলওয়ামায়। কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, প্রতি শীতকালেই প্রবল তুষারপাতের আড়ালে কাশ্মীরে পাকিস্তানী জঙ্গিরা ঢুকে পড়ে। তবে এবার তা সম্ভব হয়নি কড়া নজরদারীর জেরে। তাই অন্য পন্থা নিয়েছে জঙ্গিগোষ্ঠীগুলি। পাক জঙ্গিরা এখনও স্থানীয় যুবকদের বিভ্রান্ত করে সন্ত্রাসের রাস্তায় নামানোর চেষ্টা করছে। এই চক্র নির্মূল করতেই সক্রিয় কাশ্মীর পুলিশ। তাই বিভিন্ন এলাকায় স্থানীয়দের সাহায্যে জঙ্গিদের গতিবিধি জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তাতেই আসছে সাফল্য। গত দুই দিনে দু’টি এনকাউন্টারে ৫ জঙ্গির মৃত্যু বড় সাফল্য বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’