লস্কর ও হিজবুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ, জম্মু ও কাশ্মীরে বরখাস্ত তিন সরকারি কর্মচারী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে তিন সরকারি কর্মচারীকে সন্ত্রাসী যোগসূত্রের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে যে তারা পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) এবং হিজবুল মুজাহিদিন (এইচএম) এর সঙ্গে কাজ করছিল।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই সরকারি কর্মীদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন। এদের মধ্যে একজন কনস্টেবল, একজন স্কুল শিক্ষক এবং একজন অ-শিক্ষক কলেজ কর্মী। সাম্প্রতিক সময়ে ৭৫ জনেরও বেশি সরকারি কর্মচারীকে এভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া তিন কর্মচারী হল পুলিশ কনস্টেবল মালিক ইশফাক নাসির, স্কুল শিক্ষক আজাজ আহমেদ, সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র সহকারী ওয়াসিম আহমেদ খান। তিনজনই বর্তমানে সন্ত্রাস-সম্পর্কিত অভিযোগে জেলবন্দি।

একজন ঊর্ধ্বতন নিরাপত্তা আধিকারিক বলেছেন যে, এই ব্যক্তিরা নিরাপত্তা বাহিনী এবং পর্যটকদের উপর হামলা চালাতে সন্ত্রাসীদের সহায়তা করছিল। এই ধরনের মানুষ পুলিশ বা অন্যান্য সরকারি বিভাগের মধ্যে থাকা মানে সন্ত্রাসীদের পোয়া বারো। এদের রুখতে না পারলে তা দেশের ও জাতির সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”

বরখাস্ত হওয়া মালিক ইশফাক নাসির ২০০৭ সালে জম্মু ও কাশ্মীর পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেয়। তার ভাই মালিক আসিফ নাসির ছিল লস্কর-ই-তৈবার একজন পাকিস্তান-প্রশিক্ষিত সন্ত্রাসী। ২০১৮ সালে এক এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে সে নিহত হয়। তা সত্ত্বেও ইশফাক নাসির সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যায়। যেহেতু পুলিশে কর্মরত ছিল সে, তাই তার উপর সন্দেহও হয়নি।

স্কুলশিক্ষক আজাজ আহমেদ হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ। ২০১০ সালে তিনি শিক্ষক হিসেবে যোগ দেয় এবং পুঞ্চ অঞ্চলে সংগঠনের একজন বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠে। তদন্তে প্রকাশ, আজাজ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

নিয়মিত পুলিশি তল্লাশির সময় আজাজ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। দু’জনকেই আজাজের এসইউভিতে অস্ত্র, গোলাবারুদ এবং হিজবুল মুজাহিদিনের পোস্টার নিয়ে যেতে দেখা গিয়েছে।

মঙ্গলবার বরখাস্ত হওয়া তৃতীয় কর্মচারী ওয়াসিম আহমেদ খান শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র সহকারী ছিল। হিজবুল মুজাহিদিনের সঙ্গে তার সম্পর্ক ২০১৮ সালের আগস্ট মাসে প্রকাশ্যে আসে। ওয়াসিম ২০১৮ সালে সাংবাদিক সুজাত বুখারি এবং তাঁর দুই নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের একজন ছিল।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী