হরিয়ানার পাঁচকুল্লায় জন্মদিনের অনুষ্ঠানে গুলিযুদ্ধে প্রাণ গেল ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা ঘটল হরিয়ানায়। রবিবার গভীর রাতে হরিয়ানার পঞ্চকুলায় একটি জন্মদিনের পার্টির চলাকালীন সময় আচমকাই চলল গুলি। আর তাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন ৩ জন। জানা গিয়েছে, রাত ২ টোর সময় এমন গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত রয়েছে তা এখন সামনে আসেনি ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাত ২টার দিকে পিঞ্জোর এলাকার হোটেল সালতানাতের পার্কিং লটে চলছিল জন্মদিনের পার্টি। আর সেইসময় বেশ কয়েকজন দুর্বৃত্তরা মিলে সেখানে গুলি চালায় । এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন দুইজন পুরুষ ও একজন নারী। মৃতদের মধ্যে  রয়েছেন ভিকি ও বিনীত নামে দুই ব্যক্তি । তাঁরা হলেন দিল্লির বাসিন্দা । ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

উল্লেখ্য  এই গোলাগুলির ঘটনায় গ্যাং ওয়ারের কাজ বলে সন্দেহ করছে   হরিয়ানা পুলিশ । এই প্রসঙ্গে পঞ্চকুলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ক্রাইম) অরবিন্দ কম্বোজ জানিয়েছেন, ‘একটি জন্মদিনের পার্টিতে যোগ দিতে এসেছিলেন ওই তিন ব্যক্তি। ৩০ বছর বয়সী ভিকির বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে । আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছি। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী তা এখন স্পষ্ট নয়।‘ এই পুরো ঘটনা নিয়ে হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করেছে ।

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষণ্ড স্বামীর

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..