গয়ায় যাওয়ার পথে ঝাড়খণ্ডে বাস দুর্ঘটনায় নিহত মেদিনীপুরের তিন বাসিন্দা

হাজারিবাগের বারকাট্টার কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীর্থ করতে মেদিনীপুর থেকে বাসে চেপে গয়ায় (Gaya) যাচ্ছিলেন ৭০ জন পূণ্যার্থী। মাঝ পথে ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগের (Hazaribag) বারকাট্টার কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পূণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। আহতদের হাজারিবাগ সদর হাসপাতালে (Hazaribag Sadar Hospital) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নয়জনের আবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিহত ও আহতদের বাড়িতে খবর পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর (Medinipur) থেকে একটি বাসে চেপে গয়ায় রওনা হয়েছিলেন ৭০ পূণ্যার্থী। সোমবার ভোরে হাজারিবাগের বারকাট্টার কাছে অন্য একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারাই ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যে লরিকে (Truck) ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে সেই লরির চালক চম্পট দিয়েছে। তাকে খুঁজছে পুলিশ।

হাজারিবাগ পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘দুর্ঘটনায় নিহতদের দেহ বাড়িতে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’  

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান