আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উপত্যকায় ফিদায়ে হামলায় শহিদ তিন জওয়ান, খতম তিন জঙ্গি

নিজস্ব প্রতিনিধি, জম্মু: সাতসকালে জঙ্গি (terrorists) নিশানায় সেনাচৌকি। এই নিয়ে আরও একবার। এবারের হামলা রজৌরির সেনাক্যাম্প।

সশস্ত্র জঙ্গিদের একটি দল বৃহস্পতিবার সেনাচৌকির (camp) কাঁটাতার পেরিয়ে ক্যাম্পে ঢোকার চেষ্টা করলে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সশস্ত্র জঙ্গিরাও। গুলি আর পাল্টা গুলির শব্দে কেঁপে ওঠে ক্যাম্প। গুলি চলাকালীন আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে ঘটনাস্থল। ক্যাম্পে ঢুকতে না পেরে এক জঙ্গি আত্মঘাতী হয়। এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ার সুযোগে বাকি জঙ্গিরা নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়। অন্যদিকে, সেনাবাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। এনকাউন্টারের খবর পাওয়ার পরে পরেই ক্যাম্পে থাকা বাকি জওয়ানরা গোটা এলাকা ঘিরে ফেলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এরা পাক মদত পুষ্ট লস্কর-ই-তৈবার (Lashkar-e-Toiba) সদস্য।

রাজ্য পুলিশের মহানির্দেশক মুকেশ সিং সংবাদমাধ্যমের এই এনকাউন্টারের খবর দিতে গিয়ে জানিয়েছেন, ‘সশস্ত্র জঙ্গিদের একটি দল বৃহস্পতিবার রাজৌরির সেনা চৌকিতে ঢোকার চেষ্টা করলে ওই ক্যাম্পে থাকা জওয়ানদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ক্যাম্পে ঢোকার চেষ্টা ব্যর্থ হওয়া এক জঙ্গি আত্মঘাতী হয়। সেনাবাহিনীর গুলিতে মারা পড়ে আরও দুই জঙ্গির। জঙ্গিদের(terrorists)  হাত থেকে ক্যাম্প রক্ষা করতে গিয়ে শহিদ হন তিন জওয়ান। জঙ্গিরা সংখ্যায় কতজন ছিল, তা এখনও জানা যায়নি। আত্মঘাতী জঙ্গি-সহ মৃত দুই জঙ্গির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আমাদের অনুমান, এরা পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার সদস্য। ’

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ