দশেরার আগেই অকাল দশেরা, শিন্ডে শিবিরে তিনহাজার উদ্ধব-সমর্থক

সংখ্যাগরিষ্ঠই ওরলির বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রবিবার শিন্ডে শিবিরে যোগ দিলেন তিন হাজার উদ্ধব ঠাকরের সমর্থক। সংখ্যাগরিষ্ঠই ওরলির। একসঙ্গে এতজন দলীয় সমর্থকের জার্সি বদলের ঘটনা উদ্ধব শিবিরকে বড় ধাক্কা দেবে বলেই মত রাজনৈতিকমহলের একাংশের।

যুক্তি হিসেবে তারা বলছে, ঘটা করে দশেরা পালন নিয়ে শিন্ডে শিবিরের সঙ্গে উদ্ধব শিবিরের সংঘাত চূড়ান্ত পর্যায় পৌঁছয়। মামলা গড়ায় আদালতে। আদালত উদ্ধব শিবিরকে ধুমধাম করে দশেরা পালনের অনুমতি দেওয়ায় তারা বেশ স্বস্তিতেই ছিল। সেই আনন্দ সংবাদের রেশ মিটতে না মিটতে এক ধাক্কায় তাঁর দলের তিন হাজার সমর্থক জার্সি বদল করে নাম লেখালেন শত্রু শিবিরে।

মহারাষ্ট্র গত কয়েকমাস ধরেই সাক্ষী ছিল রাজনৈতিক টালমাটালের। উদ্ধবের সঙ্গ ত্যাগ করে একনাথ শিন্ডে নিজস্ব দল তৈরি করেন। ফলে, রাজ্যে আসীন শাসকদল সংখ্যাগরিষ্ঠতা হারায়। আস্থাভোটের আগেই অবশ্য মুখ্যমন্ত্রীপদে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে।ফেসবুকে পেজে লাইভ করে ইস্তফার কথা ঘোষণা করেন উদ্ধব। ক্ষমতার রাশ তুলে নেন একনাথ শিন্ডে। আসীন হন মুখ্যমন্ত্রী পদে।

মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমলেও ফের দশেরা নিয়ে উভয়পক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। দশেরা কারা পালন করবে, সংঘাত তা নিয়েও। বৃহন্মুম্বই নগর নিগম দুইপক্ষকেই অনুমতি দিতে অস্বীকার করলে তারা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট জানায়, আজ, রবিবার ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর উদ্ধব ঠাকরে দশেরা উদযাপন করতে পারবে। রবিবার দুপুর থেকে উদ্ধব শিবির যখন দশেরার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সময় তারা পেল দুঃসংবাদ।    

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে