খাদে পড়ল বাস, উত্তরাখণ্ডে মৃত্যু তিন মহিলা তীর্থযাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খাদে। আর তাতেই প্রাণ হারালেন তিনজন মহিলা। আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় সড়কের গাংনানির কাছে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে গাংনানি থেকে ৫০ কিলোমিটার দূরে এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বাসের চালক আচমকাই নিয়ন্ত্রণ  হারিয়ে ফেলে। তাতেই খাদের মধ্যে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। তবে খাদে পড়ার আগে বাসটি একটি গাছের মধ্যে আটকে পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এক পুলিশ আধিকারিকের তরফে জানান হয়েছে , বাসটি ২৭ জন তীর্থযাত্রী নিয়ে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীর দিকে যাচ্ছিল। আর তখনই ঘটে দুর্ঘটনা।

বর্তমানে দ্রুত উদ্ধারকাজ চলছে। আহতদের উদ্ধার করে উত্তরকাশী জেলা হাসপাতাল এবং ভাটওয়াড়ি স্বাস্থ্যকেন্দ্রে পাঠান হয়। নিহত তিনজন মহিলার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুরের বাসিন্দা দীপা তিওয়ারি, হলদওয়ানির বাসিন্দা নিমা তেদা ও মীনা রেকওয়াল। বলা বাহুল্য, ২০১০ সালে এই একই জায়গায় একটি ট্রাক খাদে পড়ে ২৭ জনের মৃত্যু হয়েছিল। শুধু তাই নয় ২০২৩ সালে একই জায়গায় দুর্ঘটনায় সাত জন তীর্থযাত্রী মারা গিয়েছিলেন। বারবার কেন সড়কের গাংনানির কাছে এমন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের