স্কুল বাসের মধ্যে তিন বছরের শিশুকে ধর্ষণ, চুপ করে বসে রইলেন মহিলা নিরাপত্তারক্ষী

ভোপালে স্কুল বাসের মধ্যেই সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করল ওই বাসের চালক। ঘটনায় সময় বাসে ছিলেন একজন মহিলা নিরাপত্তারক্ষী।

Share:

 নিজস্ব প্রতিনিধি, ভোপাল : ভোপালে স্কুল বাসের মধ্যেই সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করল ওই বাসের চালক। ঘটনায় সময় বাসে ছিলেন একজন মহিলা নিরাপত্তারক্ষী। অভিযোগ, ঘটনার সময় তিনি চুপচাপ বসে ছিলেন।  তাই বিনা বাধায় ধর্ষণ করা হয় শিশুটিকে। নারকীয় এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত বৃহস্পতিবারের। ওই দিন স্কুল থেকে ফেরার পথে স্কুলের বাসেই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। শিশুটি স্কুলে থেকে ফেরার পর তার মা খেয়াল করেন, পোশাক পরিবর্তন করা হয়েছে। স্কুল ড্রেস খুলে ব্যাগে রাখা অতিরিক্ত পোশাক পরানো হয়েছে ওই পড়ুয়াকে। এই বিষয়ে শিশুটিকে প্রশ্ন করা হলে প্রথমে সে কিছুই বলতে চায়নি। পরে তার গোপনাঙ্গে ব্যথা শুরু হলে সন্দেহ হয় বাবা-মার। এরপর তাকে প্রশ্ন করা হলে সবটা জানায় সে। যদিও ক’দিন পর মঙ্গলবার পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা-মা। পুলিশের বক্তব্য, এর ফলে শারীরিক পরীক্ষায় সমস্যা হতে পারে। যাতে সুবিধা হবে ধর্ষকের। যদিও ছবি দেখে অভিযুক্ত বাস চালক ও মহিলা নিরাপত্তারক্ষীকে চিহ্নিত করছে সাড়ে তিন বছরের শিশুটি। যার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভোপাল পুলিশ।

উল্লেখ্য, ২০১৮ সালে ভোপাল শহরেই প্রায় একইভাবে স্কুল বাসে তিন বছরের এক পড়ুয়কে ধর্ষণ করা হয়েছিল। যা নিয়ে সেই সময় হইচই পড়ে যায়। ফের একই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভোপাল প্রশাসন। ভোপালের পুলিশ কমিশার নিধি সাক্সেনা বলেন, “শিশুটি বাবা-মাকে জানায় বাস চালক তার সঙ্গে খারাপ ব্যববহার করেছে। পরদিন স্কুলে এসে ছবি দেখে চালককে চিহ্নিত করেছে সে। অভিযুক্ত বছর ৩২-এর এর বাস চালক দুই নাবালিকার পিতা। মাস তিনেক আগে এই স্কুলে কাজে যোগ দিয়েছিল সে। দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।”

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে