আস্ত মৃত অজগর গিলে অসুস্থ বাঘমামা, পিলভিটে ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি :  নিজের খেয়ালে হেলতে দুলতে এগিয়ে চলেছে সে। খাবারের অন্বেষণে বেড়িয়ে চারদিকে তাঁর সজাগ দৃষ্টি। আচমকাই চলার পথে বনের ধারে কিছু পড়ে থাকতে দেখে চোখে আগ্রাসী ভাব বাঘ মামার। মিলেছে খাবার। আস্ত মৃত এক অজগরকে খেতে দেখা গিয়ে পিলভিটের ওই বাঘকে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। উত্তর প্রদেশের পিলিভিট টাইগার রিজার্ভে এই বিরল দৃশ্যের সম্মুখীন হয়েছেন পর্যটকরা। তাঁরাই সেই ভিডিও তুলেছেন। তাঁদের ভিডিওই ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে দেখা গিয়েছে, বনের রাস্তা ধরে পার হচ্ছে একটি ডোরাকাটা বাঘ। তার রাস্তাতেই পড়ে রয়েছে একটি বিশালাকৃতি অজগর। সেটি মৃত ছিল বলে জানা যাচ্ছে, খাদ্য ভেবে সেটিকে খেতে দেখা গিয়েছে বাঘটিকে। কিছুক্ষণ খাওয়ার পরেই অসুস্থ বোধ করে বাঘটি। তারপরেই অজগরটিকে ছেড়ে ঘাস খেতে দেখা গিয়েছে বাঘটিকে। স্বাস্থ্যের অবনতির পর বমি করেছে সে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে বন দফতর। ঘটনার পরেই বাঘটির দিকে নজরদারি চালানোর জন্য ক্যামেরা লাগানো হয়েছে। বাঘটির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিদিনের মত জঙ্গল সাফারি চলছিল। সেই সময় একটি বাঘকে নিচু হয়ে কিছু খেতে দেখে পর্যটকরা। প্রথমে বিষয়টি বুঝতে পারেনি কেউই। বাঘ দেখেই ভিডিও করছিল অনেকে পর্যটক। আচমকাই বাঘটিকে অসুস্থ হয়ে পড়তে দেখেন তাঁরা। তখনই টনক নড়ে। এরপরেই ভিডিও দেখে জানা গিয়েছে, একটি মৃত অজগর খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাঘটি।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের