নিরাপত্তার ঘেরাটোপে বিহারে শুরু শেষ দফার ভোটগ্রহণ, নিরাপত্তায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: কঠোর নিরাপত্তায় শুরু হল বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সন্ধে ছয়টা পর্যন্ত চলবে ভোট নেওয়া। যদিও বেশ কয়েকটি আসনে ভোট নেওয়া হবে বিকেল পাঁচটা পর্যন্ত। সকালের দিকে ভোটকেন্দ্রগুলিতে তেমন ভিড় নজর পড়েনি। তবে ঘড়ির কাঁটা এগোনোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে বলে আশাবাদী নির্বাচন কমিশনের আধিকারিকরা। উল্লেখ্য গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট নেওয়া হয়েছিল। প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল। সেবার ৬৫.০৬ শতাংশ ভোট পড়েছিল। আগামী ১৪ নভেম্বর  ভোটগণনা হবে। যদিও এদিন ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই বেশ কয়েকটি বৈদ্যুতিন চ্যানেল বুথফেরত সমীক্ষা প্রকাশ করবে।  ফলে পাটলিপুত্রের কুর্সিতে কারা আসীন হবে তার একটা আভাস পাওয়া যাবে।

দ্বিতীয় তথা শেষ দফায় ২০ জেলার ১২২ আসনে ইভিএম বন্দি হবে ১,৩০২ প্রার্থীর ভাগ্য। ভাগ্যপরীক্ষায় নামা ১৩০২ প্রার্থীর মধ্যে ১৩৬ জনই মহিলা। অর্থা‍ৎ মোট প্রার্থীর ১০ শতাংশই অর্ধেক আকাশের মালিক। মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৯৫ লক্ষ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ। প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা ৭ লক্ষের সামান্য বেশি। সিংহভাগেরই বয়স ৩০ থেকে ৬০ বছর। মোট ৪৫ হাজার ৩৯৯টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে।

দ্বিতীয় দফায় যে ১২২ আসনে ভোট নেওয়া হচ্ছে সেখানে যুযুধান দুই শিবির এনডিএ ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। যদিও পাঁচ বছর আগে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আসন জেতার বিষয়ে মহাজোটকে টেক্কা দিয়েছিল এনডিএ শিবির। ১২২ আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ৪২ আসনে। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল জয়ী হয়েছিল ২০ আসনে। উত্তরপ্রদেশ লাগোয়া এলাকায় ভোট হওয়ায় খানিকটা অ্যাডভান্টেজ পাবে বিজেপি। উল্টোদিকে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল জিতেছিল ৩৩ আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ১১ আসন। বামেরা জয়ী হয়েছিল ৫ আসনে। ২০১৫ সালে জোট বেঁধে লড়েছিল নীতীশ-লালুর দল এবং কংগ্রেস। সেবার ৮০ আসনে জয়ী হয়েছিল মহাজোট।

দ্বিতীয় দফার ভোটের আগের দিনই অর্থা‍ৎ সোমবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, ‘দ্বিতীয় দফায় ভোটের দায়িত্ব পালন করা ৬৮ শতাংশ পুলিশ পর্যবেক্ষককে বিজেপি শাসিত রাজ্য থেকে পাঠানো হয়েছে। তাছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা ২০০ কোম্পানির বেশি আধা সেনা বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। ওই পুলিশ পর্যবেক্ষক ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিজেপিকে জেতাতে আসরে নামবেন।’

 

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২