জেলে আপ মন্ত্রীকে ‘জামাই আদর’, সাসপেন্ড তিহারের সুপারিনটেনডেন্ট

জেলের ভিতরে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ‘জামাই আদর’ করে সাসপেন্ড হলেন তিহার জেলের সুপার অজিত কুমার। তাঁর নাম অজিত কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি : জেলের ভিতরে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ‘জামাই আদর’ করে সাসপেন্ড হলেন তিহার জেলের সুপার অজিত কুমার। সুপারের বিরুদ্ধে অভিযোগ করেন আরেক কয়েদি সুকেশ চন্দ্রশেখর। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতে সাসপেন্ড করা হয় অজিত কুমারকে।

তিহার জেলে বন্দি ছিলেন দিল্লির আপ সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁকে ৭ নম্বর সেলে রাখা হয়েছিল। ওই তিহার জেলেই দীর্ঘদিন ধরে রয়েছেন বেআইনি ভাবে টাকা তোলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। সুকেশ আবার সত্যেন্দ্রের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ করেছেন। সুকেশের অভিযোগ, জেল সুপার অজিত আপ মন্ত্রীকে জেলের মধ্যে ‘ভিআইপি ট্রিটমেন্ট’ দিয়েছেন। এই অভিযোগ পেয়েই দিল্লির উপরাজ্যপাল একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটি তার রিপোর্টে জানায়, প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে জেল সুপার কিছু অনিয়ম করেছেন। সেই রিপোর্টের ভিত্তিতে উপরাজ্যপাল বিনয় সাক্সেনা তিহার জেলের সুপার অজিত কুমারকে সাসপেন্ড করেন।

আপের বিরুদ্ধে লাগাতার অভিযোগ জানিয়ে আসছেন সুকেশ চন্দ্রশেখর। কিছুদিন আগে তিনি সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, আপ মন্ত্রী (সত্যেন্দ্র) তাঁর কাছ থেকে তাঁকে সুরক্ষা দিতে ১০ কোটি টাকা চেয়েছিলেন। যদিও চন্দ্রশেখরের এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শিল্পপতি, সেলেব্রিটিদের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা আদায়ের অভিযোগে ২০১৭ সাল থেকে জেলে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর।

রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

যুগলের ঘর বাঁধার স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দিল লখনউয়ের কোচিং সেন্টারের আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা