আগরতলা পুরনিগমের নির্বাচনে মনোনয়ন জমা দিল তৃণমূল

আসন্ন আগরতলা পুরনিগমের (AMC) নির্বাচনে মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডের সবকটিতেই প্রার্থী দিল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আগরতলা পুরনিগমের (AMC) নির্বাচনে মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস। আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডের সবকটিতেই প্রার্থী দিল তৃণমূল। বুধবার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে রীতিমতো মিছিল করে একসঙ্গে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের ৫১ জন প্রার্থী। সূত্রের খবর, মোট প্রার্থীর ৫০ শতাংশই মহিলা। রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তর ভাই তপন দত্তের নাম তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। এদিন সুস্মিতা দেব বলেন, বিজেপির ক্রমাগত হুমকি ও হিংসা উপেক্ষা করেই ৫১ জন যোদ্ধা তৃণমূলের প্রতীকে মনোনয়নপত্র জমা করলেন। আগামীদিনে আগরতলা পুরসভায় তৃণমূলই বোর্ড গঠন করবে।

রাজনৈতিক শিবিরের মতে, বাংলার মতো ত্রিপুরাতেও মহিলা ভোটব্যাঙ্কে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার যে ৫১ জন মনোনয়নপত্র জমা দিলেন তাঁদের মধ্যে ২৫ জনই মহিলা। আবার প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন সুদীপ রায় বর্মণ ঘনিষ্ঠ নেতাও। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে এবারই প্রথম ত্রিপুরায় কোনও ভোটে বড় আকারে অংশ গ্রহন করছে তৃণমূল। বাংলায় প্রচলিত কণ্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্প ত্রিপুরাতেও চালু করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এই সন্ত্রাসের আবহেও তাই মহিলারা এগিয়ে এসেছেন তৃণমূলের টিকিটে ভোটে লড়তে। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। এখন জোরদার ভোট প্রচার শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড