ত্রিপুরায় আর হিংসা হবে না বলে আশ্বাস অমিতের, বৈঠকের পর দাবি তৃণমূলের

চাপের মুখে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে সম্মত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো সোমবার বিকেল ৪টের সময় দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: চাপের মুখে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করতে সম্মত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো সোমবার বিকেল ৪টের সময় দিল্লির কৃষ্ণ মেনন মার্গে স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহর সঙ্গে দেখা করেন সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল। বৈঠক চলে প্রায় ৩৫ মিনিট। বৈঠকের পর তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ত্রিপুয়ার আর সন্ত্রাস হবে না। পরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছি। সায়নী ঘোষের কথাও জানিয়েছি। আমরা প্রত্যোকটি নোট দেখিয়েছি। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও জানিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন অমিত শাহকে ত্রিপুরার হিংসা নিয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছে তৃণমূলের সংসদীয় দল।

তৃণমূল নেতাদের বক্তব্য, সব শুনে অমিত শাহ বলেছেন, আপনাদের কথা শুনলাম। এ বার রাজ্য সরকারের বক্তব্য শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ করার কথা বলব। উল্লেখ্য, গতকালই তৃণমূল অমিত শাহর সঙ্গে দেখা করতে সময় চায়। কিন্তু সকাল থেকে সময় দেওয়া হয়নি। পরে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনেই ধরণায় বসে তৃণমূল সাংসদরা। শেষ পর্যন্ত চাপের কাছে নতীস্বীকার করেন অমিত শাহ। বিকেল চারটের সময় ১৫ মিনিটের জন্য সময় দেন তৃণমূল সাংসদদের। তবে প্রায় ৩৫ মিনিট বৈঠক হয়েছে বলেই সূত্রের খবর। বৈঠকের পর তৃণমূল নেতাদের বক্তব্য, এই আশ্বাসের পরও যদি না ত্রিপুরার হিংসায় লাগাম পড়ে, তাহলে বুঝতে হবে যে শাহের কথা শুনছেন না বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে