Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

MNREGA-র বকেয়া নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বাংলাকে বঞ্চনা করার ইস্যুতে লাগাতার বিক্ষোভ তৃণমূলের। শীতকালীন অধিবেশনে কেন্দ্রকে চেপে ধরল ঘাসফুল শিবির। ১০০ দিনের টাকা দেওয়ার দাবিতে সোমবার পুরনো সংসদ ভবনে বিক্ষোভ দেখান তৃণমূল সংসদরা। এদিন হাজির ছিলেন, মহুয়া মৈত্র, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নূর, রচনা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্যরা সাংসদরা।

সোমবার লোকসভায় বন্দেমাতরম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার আগে তেতে উঠল সংসদ ভবন। সংসদ ভবনে হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের আক্রমণ করেন।  কিন্তু এদিন সকাল থেকে উত্তপ্ত রাজধানী। সংসদ ভবনের সামনে বাংলার সঙ্গে বঞ্চনা নিয়ে সরব হয়েছে তাঁরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। প্ল্যাকার্ডে লেখা রয়েছে, বিজেপি পরিকল্পিতভাবে  বাংলাকে বঞ্চনা করছে। পাশাপাশি লেখা রয়েছে বাংলার প্রাপ্য রয়েছে ৫২ লক্ষ কোটি টাকা। বিজেপি ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করছে।

এর আগেও বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা। দিল্লির রাজপথে বিক্ষোভ প্রদর্শনও করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বকেয়া না দেওয়ায় ফের বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা শুরু হয়েছে। বন্দে মাতরমের গানের ১৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক তথ্য সামনে আনার চ্যালেঞ্জ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বন্দে মাতরমের শতবর্ষে দেশে জরুরি অবস্থা ছিল। সেটা একটা কালো অধ্যায়। ভারতের সংবিধানের শ্বাসরোধ করা হয়েছিল। লোকসভা ও রাজ্যসভায় ১০ ঘণ্টা ধরে আলোচনা হবে এই বিষয়ে। রাজ্যসভায় বন্দেমাতরম নিয়ে আলোচনা এবং বিতর্ক হবে মঙ্গলবার। রাজ্যসভায় এই নিয়ে অধিবেশনের সূচনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণ দিয়ে।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি