সংসদে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিবাদ তৃণমূলের

সমস্ত সংবাদমাধ্যমের প্রতিনিধি, এডিটর এবং চিত্রসাংবাদিকদের সংসদ অধিবেশনে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত সংবাদমাধ্যমের প্রতিনিধি, এডিটর এবং চিত্রসাংবাদিকদের সংসদ অধিবেশনে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, মঙ্গলবারই করোনা সংক্রমণের অজুহাতে এই নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করে পার্লামেন্টের সচিবালয়। তাতে বলা হয়েছিল, সংসদ ভবনে কোনও সাংবাদিক ও চিত্রসাংবাদিক ঢুকতে পারবেন না। বুধবারই এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি জারি করেছেন তৃণমূল সংসদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই বিবৃতিতে তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মুখ বন্ধ করার এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করছে। দল তাঁদের পাশে রয়েছে। পাশাপাশি ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সংসদ হল গণতন্ত্রের হৃদয়, আর সেখান থেকে করা প্রতিবেদন হল গণতন্ত্রের ঐতিহ্য। মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম হল দেশের মেরুদন্ড। এবং বাক-স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও চিন্তা-চেতনার অধিকার একটি প্রাণবন্ত গণতন্ত্রের ভিত্তি।

আমরা অবিলম্বে সাংবাদিকদের সব সুযোগ-সুবিধা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। সংসদকে কভার করতে দিন যাতে প্রতিষ্ঠান শক্তিশালী হয়। এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন একই দাবি করেন। পাশাপাশি তাঁর অভিযোগ, সংসদ টিভির মাধ্যমে লোকসভা ও রাজ্যসভার অধিবেশনের যে সম্প্রচার হয় সেটি সেন্সর করা হয়।

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর