মমতার সফরের আগে ত্রিপুরায় ইস্তেহার প্রকাশ তৃণমূলের

আগামী সোমবার ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে (Tripura Assembly Election) মাথায় রেখে সে রাজ্যে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার ত্রিপুরায় ব্রাত্য বসু (Bratya Basu), সুস্মিতা দেব (Susmita Dev), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), শশী পাঁজার (Shashi Panja) উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। ত্রিপুরার সাধারণ মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে।

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে। বিধানভা ভোটে লড়ার জন্য আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রবিবার ইস্তেহার প্রকাশ করে বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়নের পাশাপাশি ইউনিভার্সিটি তৈরির কথা ঘোষণা করেন তৃণমূল নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ত্রিপুরার সংস্কৃতিকে সংরক্ষণ ও সরকারি উদ্যোগে বিশ্বের কাছে তুলে ধরার জন্য নতুন তৃণমূল সরকার উদ্যোগী হবে বলে জানান। ত্রিপুরায় কালচারাল মিউজিয়াম তৈরি করা হবে বলে জানান তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ত্রিপুরায় একটি নতুন পুলিশ কমিশনারেট করা হবে, যা ত্রিপুরার মানুষের দীর্ঘদিনের দাবি।’ সুস্মিতা দেব সাংবাদিক বৈঠকে বলেন, ‘৫ লাখ পরিবারকে ৩টে করে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে।’ তিনি আরও জানান, বেকার যুবকদের মাসিক এক হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। ত্রিপুরায় পর্যটন শিল্পে উন্নয়ন করা হবে। পাশাপাশি পানীয় জলের সমস্যা দূরীকরণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য আগামী সোমবার ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি। ৭ তারিখে ত্রিপুরায় রোড শো রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। অন্যদিকে তৃণমূলের তরফে প্রকাশিত তারকা প্রচারকের তালিকায় ৩৭ জনের মধ্যে রুপোলি পর্দার রয়েছেন ১০ জন। সিনেমা জগত থেকে মুনমুন সেন ছাড়াও রয়েছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে