কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময়ে দলে বড়সড় ভাঙন ধরছে বলেই সূত্রের খবর। দিল্লিতেই গোপনে বৈঠক করছেন তৃণমূলের কমপক্ষে ২০ জন সাংসদ। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়েছে। সূত্রের খবর, সেই দলে রয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, বোলপুরের সাংসদ অসিত মাল, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়-সহ আরও অনেকে। আজ, সোমবারই তাঁরা তৃণমূল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন বলে সূত্রের খবর। যদিও অন্য সূত্রের খবর, কুড়ি জন সাংসদ মিলে তৃণমূলের সংসদীয় দল ভেঙে দলনেতার পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর পথে হাঁটতে চলেছেন। এই বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখাও করবেন তাঁরা। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন দিল্লিতে অনুপস্থিত রয়েছেন। তাই এদিন কী পদক্ষেপ করা যায় সেই বিষয়েই আলোচনা করছেন কাকলি, শতাব্দীরা।

আরও পডুন: ‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

দিল্লিতে গোপন বৈঠকে দীর্ঘ আলোচনা চলছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের। পরবর্তী পদক্ষেপ কিছুক্ষণের মধ্যেই জানানো হবে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় ইতিমধ্যেই তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে। তাতে নাম লিখিয়েছেন ৫৮ জন বিধায়ক। মমতার নির্দেশ অমান্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় নেতা হিসেবে নির্বাচন করেছেন বিদ্রোহী বিধায়করা। সূত্রের খবর, সেই একই পথে হাঁটতে চাইছেন কাকলিরা। কারণ তাঁদের কাছে ২০ জন সাংসদের সমর্থন রয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের দলনেতা হিসেবে বিদ্রোহী গোষ্ঠী থেকে কাউকে নির্বাচন করা হতে পারে। সেই নাম জমা দেওয়া হতে পারে লোকসভার স্পিকারের কাছেও। যদিও এখনও কোনও বিষয়টি পরিষ্কার নয়।

তবে তৃণমূলে সংসদীয় দলে বড়সড় ভাঙন হতে পারে এই ইঙ্গিত গতকাল, রবিবার থেকেই পাওয়া যায়। কারণ দিল্লিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও হাতে গোনা কয়েকজন সাংসদ দেখা করেছেন তাঁর সঙ্গে। বাকিরা এড়িয়ে গিয়েছেন মমতাকে। আর এতেই শুরু হয় দল ভাঙার জল্পনা।

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা