সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিজ্ঞতা যে শীর্ষ আদালতের বিচারপতি হওয়ার ক্ষেত্রে একমাত্র বিবেচ্য নয়, ফের একবার তা বুঝিয়ে দিল বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট কলেজিয়াম। দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে আইন মন্ত্রকের কাছে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) কলেজিয়ামের তরফে যে তিন জনের নাম সুপারিশ করা হয়েছে তাতে ঠাঁই হয়নি দেশজুড়ে বিচারপতি হিসেবে সবচেয়ে অভিজ্ঞ হরিশ টন্ডন ও সৌমেন সেনের। দুজনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। বর্তমানে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন হরিশ টন্ডন এবং কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন সৌমেন সেন। শুধু এই দুজন যে উপেক্ষিত থেকে গিয়েছেন তা্ই নয়, সিনিয়রটির তালিকায় তিন নম্বরে থাকা পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি গুরমীত সিংহ সান্ধওয়ালিয়াও উপেক্ষিত থেকে গিয়েছেন। পরিবর্তে সিনিয়রটির ক্রমতালিকায় ৪,৫ ও ৬ নম্বরে থাকা বিচারপতিদের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়ামের এমন সিদ্ধান্ত নিয়ে আইনজীবী মহলেই প্রশ্ন উঠেছে। যদিও এমন ঘটনা এই প্রথম ঘটল না।

দেশজুড়ে হাইকোর্টের বিচারপতিদের তালিকায় অভিজ্ঞতার নিরিখে শীর্ষে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হরিশ টন্ডন। ২০১০ সালের ১৩ এপ্রিল স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। চলতি বছরের ১৫ নভেম্বর অবসর নেওয়ার কথা তাঁর। কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি সৌমেন সেন-ও ২০১০ সালের ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি অবসর নেবেন ২০২৭ সালের ২৬ জুলাই। পঞ্জাব হাইকোর্টের বিচারপতি গুরমীত সিংহ সান্ধওয়ালিয়া ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর আস্থায়ী বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন।

তিন সিনিয়র বিচারপতিকে উপেক্ষা করে সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়াম যে তিন হাইকোর্টের বিচারপতিকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছে তারা হলেন বিচারপতি সুনীতা আগরওয়াল, বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি অপরেশ কুমার সিংহ। এর মধ্যে সুনীতা আগরওয়াল বর্তমানে গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি। দেবেন্দ্র কুমার উপাধ্যায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন। আর বিচারপতি আপরেশ কুমার সিংহ গত জুলাই মাসে তেলঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। মজার বিষয় হল, এর মধ্যে সুনীতা আগরওয়াল ও দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের পেরেন্ট হাইকোর্ট হচ্ছে এলাহাবাদ আর অপরেশ কুমার সিংহের পেরেন্ট হাইকোর্ট হল ঝাড়খণ্ড।

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা