অভ্যন্তরীণ বাজারে বন্ডের লেনদেন পৌঁছল ২.৪৭ ট্রিলিয়ন ডলারে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশীয় বাজারে বকেয়া বন্ডের লেনদেন বেড়ে চলেছে। গত মার্চের তুলনায় সেপ্টেম্বরে শেষে হওয়া ত্রৈমাসিকে বেড়ে ২.৪৭ লক্ষ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতীয় মুদ্রায় প্রায় ২০৫ লক্ষ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের আনা বন্ডও দুর্দান্ত ব্যবসা করেছে। গত মার্চে যেখানে কেন্দ্রীয় সরকারের আনা বন্ডের লেনদেন ছিল ১.০৬ ট্রিলিয়ন ডলার, তা সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে বেড়ে হয়েছে ১.৩৪ ট্রিলিয়ন ডলার।

মোদি সরকার ক্ষমতায় আসার পরেই পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে ভারতকে তুলে ধরার ব্যাপারে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় অর্থনীতি ৪ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছছে। বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতির দেশ হিসাবে স্বীকৃতি আদায় করে নিয়েছে। ভারতের আগে রয়েছে মাত্র চারটি দেশ। ওই দেশগুলি হল-আমেরিকা, চিন, জাপান ও জার্মানি। যেভাবে ভারতীয় অর্থনীতি অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে তাতে ২০৩০ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে বলে একাধিক আর্থিক গবেষণা সংস্থার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেশীয় বাজারে বকেয়া বন্ডের লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে ঋণ এবং জিডিপুর অনুপাতও খানিকটা কমেছে। চলতি বছরের মার্চে যেখানে ঋণ ও জিডিপির অনুপাত ছিল ১৮ দশমিক ৮ শতাংশ, তা জুন মাসে কমে হয়েছে ১৮.৬ শতাংশ। তবে বিদেশি ঋণের পরিমাণ সামান্য বেড়েছে। গত মার্চ মাসে যেখানে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬২৪.৩ বিলিয়ন ডলার, তা জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে বেড়ে ৬২৯.১ বিলিয়ন ডলার। অর্থা‍ৎ ৪.৭ বিলিয়ন ডলার বেড়েছে।

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন