আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন পঞ্জাবের অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল থেকে কার্যত বিদায় নিয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে স্যাম কারেনের। আরও দুটি ম্যাচ বাকি রয়েছে পঞ্জাবের। কিন্তু ওই দুই ম্যাচই কারেনদের কাছে নিয়ম রক্ষার ম্যাচ। তবে জিতে পয়েন্ট তালিকায় খানিকটা উন্নতি করার সম্ভাবনা রয়েছে। কিন্তু শেষ দুই ম্যাচের আগে ফের ধাক্কা খেল প্রীতি জিন্টার দল। চলতি আইপিএল থেকে সোমবার নিজেকে সরিয়ে নিলেন দলের অন্যতম অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। এদিন নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে আইপিএলের বাকি দুই ম্যাচ না খেলার কথা ঘোষণা করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

গত বছর দুয়েক ধরেই মাংসপেশীর সমস্যায় ভুগছেন লিভিংস্টোন। মাঝে মধ্যেই চোটের কারণে ইংল্যান্ডের জাতীয় দল থেকেও ছিটকে গিয়েছেন। এমনকি গত ৩০ মার্চ লখনউয়ের বিরুদ্ধে মাঠে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। যে কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে চলতি আইপিএলে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ৩০ বছর বয়সী ইংল্যান্ডের অলরাউন্ডার। পঞ্জাবের হয়ে ১২ ম্যাচের মধ্যে ৭ ইনিংসে ব্যাট করে মাত্র ১১১ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। স্ট্রাইক রেট ১৪২.৩০। ১২ ওভার বোলিং করে ৩টি উইকেট নিয়েছেন।

যেহেতু চলতি আইপিএল থেকে কার্যত পঞ্জাব বিদায় নিয়েছে, তাই বাকি দুটি ম্যাচ না খেলে হাঁটুর চোট সারাতে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিভিংস্টোন। আগামী জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। ওই বিশ্বকাপের আগেই নিজেকে পুরোপুরি সুস্থ করতে চান ৩০ বছর বয়সী অলরাউন্ডার। এদিন নিজের ইনস্টাগ্রামে  পঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার লিখেছেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য হাঁটুটা ঠিক করতে হবে। ভালোবাসা ও সমর্থনের জন্য পঞ্জাব কিংসের অনুরাগীদের  ধন্যবাদ। বরাবরের মতোই আইপিএলে প্রতিটি মিনিট উপভোগ করেছি। কিন্তু আমার কাছে চলতি মরসুম ছিল হতাশার।’

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে