অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হল বীরভূমে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার ৭৭.৭৭ এবং বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটের হার ৭৫.৪৫। সোমবার সকাল থেকেই চড়কির মতো নিজ লোকসভার বিভিন্ন বুথ ঘুরে দেখেন শতাব্দি রায়(Satabdi Roy)। অন‍্যদিকে, একটু বেলার দিকে নিজের জন্মস্থান মাড়গ্রামে ভোট দিয়ে শতাব্দী রায় দুটি লোকসভায় তৃণমূল কংগ্রেসের সুনিশ্চিত জয়ের কথা বললেন সংবাদ মাধ‍্যমকে। তিনি বলেন, বোলপুর এবং বীরভূম দুটি আসনই তৃণমূল কংগ্রেসের। এলাকার মানুষ কেন্দ্র সরকারকে বুঝিয়ে দিয়েছেন, অনুব্রত মণ্ডলকে (Anubrato Mandal)জেলে ভরে ভোট আঁটকানো যাবে না।

অনুব্রত মণ্ডলের অবর্তমানে মানুষ অতিসক্রিয় হয়ে উঠেছে। সাংসদ হিসেবে আগেই হ‍্যাট্রিক করে ফেলেছেন তিনি। তাই মানুষের চোখের ভাষা তিনি ভালোই পড়তে পারেন। এদিন তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছি। মানুষের চোখের ভাষা এবং উচ্ছাস দেখে যেটুকু বুঝেছি জয় অবশ‍্যম্ভাবী। অন‍্যদিকে, বোলপুর লোকসভায় কেতুগ্রাম ও নবগ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমালোচনা করেন তিনি। বি এস এফ(BSF) বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ শুনেছি। দল বিষয়টি দেখছে। বোলপুরের ইলামবাজার ব্লকের আট নং সংসদে একশো কুড়ি নং বুথে ইভিএম(EVM) মেশিন খারাপ হওয়ার ফলে পঁইত্রিশ মিনিট ভোট দান পর্ব বন্ধ থাকে। পরে ঠিক হলে, ভোটদান শুরু হয়। অন‍্যদিকে, বগটুইয়ে নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার পর গ্রামের জুনিয়র গার্লস স্কুলের একশো উনপঞ্চাশ নম্বর বুথে চারটি ইভিএম মেশিন খারাপ হয়ে যায়। প্রায় আড়াই ঘন্টা বাদে অর্থাৎ সাড়ে ন’টায় ফের ভোটদান পর্ব শুরু হয়। এর ফলে অনেকেই বিরক্তিতে বাড়ি ফিরে যায়। এর মাঝে খবর পেয়ে ওই ভোট কেন্দ্রে ছুটে যান জোটের কংগ্রেস প্রার্থী মিল্টন রসিদ।

তারপরেই উপস্থিত তৃণমূল কর্মীরা মিল্টন রসিদের(Milton Rosid) বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিক্ষোভ দেখান। ভোটার নাজিমুল হক বলেন, এখানে ভোটের লাইনের কাছে এসে আমি মিল্টন রসিদ বলার দরকার কিসের? প্রচারের সময় তো পেয়েছেন। আবার ভোটের দিনে প্রচার কিসের ?যদিও মিল্টন রসিদ বলেন, আমি কেন প্রভাবিত করতে যাব? ইভিএম খারাপ খবর শুনে প্রার্থী হিসেবে ছুটে এসেছি।বীরভূমের মুরারই ২নং ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নং বুথে কর্মরত সি আর পি এফ জওয়ান মহেন্দ্র সিং এর মৃত্যু ঘটে। অত্যাধিক গরমে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে। দিনের শেষে হঠাৎ খবর আসে বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে ২০০ জন দুষ্কৃতী ঘিরে রেখেছে সাঁইথিয়ায়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ