শর্তসাপেক্ষে জামিন পেলেন অপহরণে অভিযুক্ত দেবগৌড়া পুত্র এইচডি রেভান্না

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: অবশেষে স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার বড় ছেলে এইচডি রেভান্না। সোমবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর আদালত। সেই সঙ্গে দুইজন জামিদারকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার বড় ছেলে এইচ ডি রেভান্নার পুত্র তথা হাসনের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। গ্রেফতারির ভয়ে দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর গুণধর নাতি। ইতিমধ্যেই প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে কর্নাটক সরকার। বিদেশ থেকে অভিযুক্ত হাসনের সাংসদকে ফেরাতে সিবিআইয়ের তরফে ব্লু কর্নার নোটিশও জারি হয়েছে। শুধু প্রজ্জ্বল রেভান্নাই নয়, তার বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধেও যৌন হেনস্থা এবং যৌন হেনস্থার শিকার হওয়া মহিলাদের অপহরণের অভিযোগ উঠেছে।

গ্রেফতারির ভয়ে আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন দেবগৌড়া পুত্র। ওই আর্জি খারিজ হওয়ার পরেই গত ৪ মে এইচডি রেভান্নাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর পদ্মনাভনগরের বাড়ি থেকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল। তার পর থেকে জেল হেফাজতেই ছিলেন তিনি। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে হাজির করা হয় রেভান্নাকে। তাঁর আইনজীবী দাবি করেন, ‘যাঁকে অপহরণের অভিযোগ তোলা হয়েছে তিনি এইচডি রেভান্নার বাড়িতে পরিচারিকা এবং রাঁধুনি হিসাবে কাজ করতেন। তাকে কোনও বার্তা পাঠানো অপহরণ হতে পারে না। তাছাড়া ওই পরিচারিকার পরিবারকে কোনও হুমকিও দেওয়া হয়নি।’ ওই সওয়াল শেষে রেভান্নাকে পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বিচারক।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের