স্মৃতিচারণ থেকে কটাক্ষ, উনিশের সংঘর্ষ থেকে বন্দুকের কারখানা, নোয়াপাড়ায় ছুঁয়ে গেলেন মমতা

অতীত থেকে বর্তমান, রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্র, অনেক কিছুই মমতা তুলে ধরলেন তাঁর বক্তব্যে নোয়াপাড়ার মঞ্চ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের(TMC) প্রার্থী হয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এদিন অর্থাৎ সোমবার তাঁর হয়ে একটি নির্বাচনী জনসভায় যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নোয়াপাড়ার বুকে আয়োজিত এই সভায় মমতা এদিন অতীতের স্মৃতি যেমন রোমান্থন করেছেন, তেমনি তুলে এনেছেন উনিশের ভোটের পর ভাটপাড়া ও আশেপাশের এলাকায় ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। বাংলার বুকে দাঁড়িয়ে পরিবর্তনের কান্ডারী এদিন যেমন তুলে এনেছেন ইচ্ছাপুরের বন্দুক কারখানার কথা তেমনি তুলে এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেওয়ার বিজেপির অপসংস্কৃতির কথাও।  

এদিন নোয়াপাড়ার(Nowapara) সভায় বক্তব্য রাখার শুরুতেই মমতা ডুব দেন অতীতে। তিনি বলেন, ‘নোয়াপাড়ার খুব প্রিয় ছেলে ছিলেন বিকাশ বোস। আমি তখন যুব কংগ্রেসে। তিনিও ছিলেন এলাকার যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। তার পুরো মৃত্যুকাণ্ড চাপা দেওয়া হয়। তখন সিপিএমের আমল। নাম বলব না। আপনারা গেস করুন। কে করেছিল। সিপিএম আমলে অনেকে বেঁচেছিল। এখন বিজেপি(BJP) আমলে সাত খুন মাফ অ্যাডজাস্ট করলেই। বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকে কালোরা সাদা হয়ে বেরিয়ে আসছে। এত দিন রাজনীতি করছি। এত দিন ইছাপুরে সব বন্দুক তৈরি হত। আজ অর্ডার পায় না। কারণ, ইছাপুর গান শেল ফ্যাক্টরির অর্ডার কেড়ে ইজরায়েলকে দিয়েছে। বা অন্য কোনও দেশকে। কারণ, ‘বিশ্বগুরু’ হবেন তিনি। ইছাপুর কারখানা বন্ধ করে দেশের বরাত কেন বিদেশে দিয়েছ? ‘বিশ্বগুরু’ এক জনকেই চিনি। তিনি কবিগুরু। এখানকার প্রার্থীর নামের বিষয়ে কথা বলতে চাই না। ছেলেকে দিয়ে উল্টো ছবি কেন দিলেন? রবীন্দ্রনাথের ছবিটাও চেনা যায় না? বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিতে হয়, রবীন্দ্রনাথের ছবি উল্টে দিতে হয়? সোজা করে দিতে পারেন না? ছবি যখন দেয়, বলে ‘মোদিজি জিন্দাবাদ’। রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore) জিন্দাবাদ বলে না। রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা নতুন নয়। সকলে জানেন, বাংলার সংস্কৃতি ওরা জানে না। আমরা কিন্তু দেশের সংস্কৃতি জানি। আমরা বলি, এ মাটি আমাদের গর্ব। দোষ প্রধানমন্ত্রীর নয়। তিনি জানেন না। দোষ তাঁদের, যাদের কথায় প্রার্থী করা হয়েছে।’

এদিন মমতা বলেন, ‘ভোট চলছে। গরমে ভোটের হার একটু কম। যার যার ভোট নিজে দেবেন, যাতে ভোটার তালিকায় নামটা থাকে। ভোট গণতান্ত্রিক অধিকার।  যদি দাঙ্গা না চান, একটি ভোটও নয় বিজেপিকে। গত বছরের লোকসভা নির্বাচন মনে আছে? দাঙ্গা লাগিয়েছিল। আমি ছুটে এসেছিলাম। আমায় গালাগাল দিয়েছিল। আমি থামিনি। সব পার্টি অফিস রং করিয়েছি। সব জায়গায় একা ঘুরে বেড়িয়েছি। আয়, কত ক্ষমতা আছে? আমি একা লড়তে পারি। আমরা বাংলা, পথ দেখাব। আগামী দিনে জেনে রাখবেন, মোদির গ্যারান্টি আসছে না। এক জন স্বজন আছে। জেলে বসে খুনের পরিকল্পনা করে। যেমন বিকাশকে করেছিল। এদের ছুঁতে নেই। আমাদের সঙ্গে ছিল। মাঝে এসেছিল, ভেবেছিলাম বদলেছিল। ময়লা যায় না ধুলে, কয়লা যায় না মলে। বলছে আমরা চোর। এত বিজ্ঞাপন দিচ্ছিস কী করে? সকাল থেকে মোদির মুখ আর প্রচার। এ দিকে ১০০ দিনের লোকের টাকা নেই। আমরা দেব। ভাটপাড়া মিল আমরা খুলিয়েছি। মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। আমরা গত ২ বছরে ১৮ হাজার কোটি টাকা দিয়েছি। কেন্দ্র টাকা দেয়নি। ওদের ভাগের ১২ হাজার কোটি টাকা দেয়নি। আমরা দিয়েছি ওদের ভাগের টাকা। বঙ্কিমচন্দ্র এই নৈহাটির মানুষ, যিনি বন্দেমাতরম লিখেছিলেন। বাংলাই পথ দেখাব। সরকার তৈরি করতে মদত দেবে। দেখতে হবে, দেশ যাতে বিক্রি না হয়, মায়ের অসম্মান যাতে না হয়। হাজার টাকার বিনিময়ে মায়েদের দিয়ে যা ইচ্ছা লিখিয়ে নিচ্ছে। সন্দেশখালি মোদির জঘন্য কেলেঙ্কারি। মনে রাখবেন, এ জিনিস যেন না হয়। বাংলা এ সব বরদাস্ত করে না। আমাদের ভাই-বোনেরা একে অপরকে সম্মান করে। যদি কোথাও কোনও ঘটনা ঘটে, আমরা ব্যবস্থা নিই।’

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?