বেকারত্ব, জ্বালানির মূল্যবৃদ্ধি: সর্বদলীয় বৈঠকে ১০টি সমস্যা নিয়ে সরব তৃণমূল

এদিনের সর্বদল বৈঠকে তৃণমূল ১০টি পয়েন্ট তুলে ধরে সংসদে আলোচনার প্রস্তাব দেয়। পাশাপাশি ওই ইস্যুতে সরবও হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদের শীতকালীন অধিবেশন আগামীকাল থেকে শুরু হতে চলেছে। তার আগে রবিবার সর্বদল বৈঠকে ৩১টি দল যোগ দিল। মনে করা হযেছিল এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি আজকের বৈঠকে ছিলেন না। ফলে স্বভাবতই অখুশি বিরোধী দলগুলি। সূত্রের খবর এদিনের বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১০টি পয়েন্ট তুলে ধরে তুলোধনা করে কেন্দ্রীয় সরকারকে। পাশাপাশি তৃণমূল বুঝিয়ে দিল আগামীকাল থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন সরগরম থাকবে। এদিনের বৈঠকে কৃষি আইনের বিষয়টি তোলেন বিরোধী সংসদরা। তৃণমূলের পক্ষ থেকে সর্বদল বৈঠকে যোগ দিয়েছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।

জানা যাচ্ছে এদিনের সর্বদল বৈঠকে তৃণমূল ১০টি পয়েন্ট তুলে ধরে সংসদে আলোচনার প্রস্তাব দেয়। পাশাপাশি ওই ইস্যুতে সরবও হয়। এদিন যে বিষয়গুলি উল্লেখ করেছেন তৃণমূলের প্রতিনিধিরা সেগুলি হল- বেকারত্ব, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গ, বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, লাভজনক সরকারি সংস্থাগুলি বিক্রির চেষ্টা, বিএসএফ-এর সীমান্ত ইস্যু। এছাড়াও পেগাসাস ইস্যু, বর্তমান করোনা পরিস্থিতি, মহিলা সংরক্ষণ বিল এবং দারিদ্রতা নিয়ে সরব হন তৃণমূল প্রতিনিধিরা। এদিনের সর্বদল বৈঠক নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানান, প্রধানমন্ত্রীর না থাকাটা দুর্ভাগ্যজনক। উনি (নরেন্দ্র মোদি) বৈঠকে ছিলেন না সেটা বলতে পারবো না। তবে আমরা জানিয়ে দিয়েছি শীতকালীন অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা দরকার।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই