চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লোকসভায় মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। প্রশ্ন নিয়ে টাকা কাণ্ডে এথিক্স কমিটির সুপারিশ মেনেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। শুক্রবার দুপুরে লোকসভায় ভোটাভুটিতে সরকার পক্ষের প্রস্তাব ধ্বনি ভোটে পাশ হয়েছে। সাংসদ পদ খারিজের পরেই এথিক্স কমিটির সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন বহিষ্কৃত মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, ‘নামে নৈতিকতা কমিটি। কাজকর্ম অনৈতিক। একাধিক নিয়ম ভেঙেছে নৈথিক কমিটি।’

এদিন বেলা বারোটার সামান্য পরেই টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট জমা দেয় এথিক্স কমিটি। ওই রিপোর্ট জমা পড়ার পরেই ব্যাপক শোরগোল পড়ে যায়। হইচইয়ের লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। লোকসভার অধ্যক্ষ ঘোষণা করেন, দুপুর দুটোর সময়ে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে। ওই ঘোষণার পরেই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে অধ্যক্ষের কাছে আলোচনার জন্য বাড়তি সময় চান। কিন্তু সেই অনুরোধে সাড়া দেননি অধ্যক্ষ।

দুপুরে আলোচনা শুরুর পরে অধীর চৌধুরী, মণীশ তিওয়ারি, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা মহুয়াকে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়ার আর্জি জানান। কিন্তু সেই আর্জিতে কর্ণপাত করেননি অধ্যক্ষ ওম বিড়লা। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘মহুয়া আগে নিজের বক্তব্য জানানোর সুযোগ পেয়েছিলেন। তাই আবার তাঁকে সুযোগ দেওয়া হবে না।’ বলার জন্য একাধিক বার উঠে দাঁড়িয়েছিলেন মহুয়া। কিন্তু তাঁকে বসিয়ে দেন অধ্যক্ষ। আলোচনা শেষে প্রস্তাব নিয়ে ভোটাভুটির নির্দেশ দেন অধ্যক্ষ। বিজেপি সংখ্যাগরিষ্ঠ থাকায় অনায়াসেই মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের প্রস্তাব ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। এর পরেই কৃষ্ণনগরের সাংসদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত ঘোষণা করেন অধ্যক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ