এই মুহূর্তে




কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্নায় তৃণমূল সাংসদরা

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে শুরু হয়েছে সংসদে শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই বিরোধীদের হট্টোগোলে মুলতুবি হয় অধিবেশন। এবার বুধবার অধিবেশন শুরুর আগেই বাংলার উপর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাল তৃণমূল। অভিযোগ, বারবার বাংলা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে। এদিন হাতে প্লেকার্ড নিয়ে শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার‌,  জুন মালিয়া সহ তৃণমূলের সংসদরা বিক্ষোভ দেখান।

কেন্দ্রের কাছে ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে বাংলার ২ লাখ কোটি টাকা  বকেয়া রয়েছে। সেই বকেয়া আদায়ে সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল সাংসদরা। সকলের হাতে ছিল কালো প্ল্যাকার্ড। গতকাল নবান্ন থেকে ১৫ বছরের উন্নয়নের পাঁচালি প্রকাশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাকে বঞ্চনা করার কারণে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছিলেন। আর তারপর দিনেই সংসদের বাইরে  আক্রমনাত্মক মেজাজ দেখালেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। যার জেরে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতির অলিন্দ।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মঙ্গলবার নবান্ন থেকে সরব হয়ে মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেছিলেন, “জিএসটি বাবদরাজ্যেরও টাকা নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে।” মুখ্যমন্ত্রী খতিয়ান তুলে ধরে বলেছেন, “২০১১ সালে দু’লক্ষ পরিবারের কাছে পানীয় জলের সংযোগ ছিল। গত ১৪ বছরে ৯৯ লক্ষ পরিবারকে আমরা পানীয় জলের সংযোগ পৌঁছে দিয়েছি। তবে কেন্দ্র সরকার তাদের ভাগের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানে জমি-টাকা দিই আমরা, কিন্তু ওরা ওদের ভাগের টাকা দিচ্ছে না।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা কথা দিলে কথা রাখি। ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলেছিলাম, কাজ অনেকটা এগিয়েছে। গঙ্গাসাগর যাত্রীদের সুবিধার জন্য গঙ্গাসাগর সেতু তৈরি করছি। খরচ হবে ১,৭০০ কোটি টাকা। টেন্ডারও হয়ে গিয়েছে। আমি যখন গঙ্গাসাগরে যাব, তখন এর উদ্বোধন করব।’’ এসআইআর নিয়েও সুর চড়িয়ে বলেছেন, ”ডিটেনশন ক্যাম্প করে মানুষকে দুর্ভোগে ফেলি না। কেন্দ্র সরকারকে বলব, আপনারা ব্রিটিশ সরকারের মতো ফোর্সফুলি কিছু চাপিয়ে দেবেন না। যদি কিছু বলার থাকে রাজ্যকে সরাসরি বলুন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

শীতের মরশুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা

হাড়োয়াতে বিজেপি নেতাদের বিদ্যাধরী নদীতে ছুঁড়ে ফেলার হুংকার তৃণমূল নেতার

জরায়ুর অস্ত্রোপচার করতে গিয়ে রোগিনীর মূত্রথলি কেটে ফেললেন চিকি‍ৎসক, আজব কাণ্ড ফালাকাটায়

গিন্নির সঙ্গে ঝগড়া, অভিমানে ফেসবুক লাইভেই আত্মহত্যা যুবকের

তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ