৩১ অক্টোবর আগরতলায় অভিষেক, পরদিনই প্রার্থী তালিকা জানাবে তৃণমূল

ত্রিপুরা জয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়েই ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেটা আগেই পরিস্কার করে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা জয়ের লক্ষ্যে সর্বশক্তি নিয়েই ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেটা আগেই পরিস্কার করে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর ত্রিপুরা সফর নিয়ে দীর্ঘ টালবাহানা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টে মামলাও হয় এই নিয়ে। শেষ পর্যন্ত অভিষেক ত্রিপুরায় যাননি। তবে আগামী ৩১ অক্টোবর অভিষেক আগরতলায় যাচ্ছেন। ইতিমধ্যেই ওই রাজ্যে পুর ও নগরপালিকা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। আর তৃণমূল জানিয়েছে তাঁরা ভোটে লড়াই করবে।

স্বাভাবিকভাবেই ৩১ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ভোটের দামামা বাজিয়ে দেবেন। তবে চমকের এখানেই শেষ নয়। তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক জানিয়ে দিলেন যে তৃণমূল ১ নভেম্বর তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। তিনি আরও জানান, সমস্ত আসনেই গ্রহনযোগ্য প্রার্থী দেবে তৃণমূল। অর্থাৎ ত্রিপুরায় একলাই লড়াই করতে চলেছে জোড়াফুল শিবির। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। আপাতত জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। আগরতলা পুরনিগমের ভোটেও প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে জোর কদমে। প্রার্থী বাছাইয়ে নতুনদের উপর গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির।

বুধবার সকালে ত্রিপুরায় আগরতলা পুরনিগমের আসন্ন নির্বাচনে তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিএম। ১৬টি আসন ছেড়ে সবকটি আসনেই প্রার্থী দিয়েছে তাঁরা। এই প্রসঙ্গে তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর বলেন, ত্রিপুরায় সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তাঁদের লড়াই জনগন কিভাবে নেবে সেটাই এখন দেখার বিষয়। তবে তৃণমূল আগরতলায় জেতার জন্যই লড়াই করবে। তিনি আরও জানান, পুরনিগমের জন্য ওয়ার্ড ভিত্তিক কয়েকটি করে নাম ইতিমধ্যেই এসে গিয়েছে। এখন সেগুলি বাছাইয়ের কাজ চলছে। আমরা একটা গ্রহনযোগ্য তালিকা তৈরি করছি। তবে রাজনৈতিক মহলের অভিমত, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আগরতলায় পৌঁছনোর পরই প্রার্থী তালিকা চুরান্ত হবে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে