খগেনের উপরে হামলার বদলা! এবার আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয় ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকায় গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ওই হামলার বদলা নিতে মঙ্গলবার (৭ অক্টোবর) আগরতলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।যদিও তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। এই ঘটনায় রাজনীতি সরগরম হয়ে উঠেছে। আগামিকাল বুধবারই ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে দলের সাংসদ-বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে এদিন আগরতলার বনমালিপুর এলাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। তৃণমূলের অভিযোগ, সেই বিক্ষোভ মিছিল থেকেই তাদের রাজ্য কার্যালয়ে হামলা চালানো হয়েছে। পুলিশের সামনেই বিজেপির লোকজনেরা তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়েছেন।

এদিন ফেসবুক পোস্টে এই হামলার কথা উল্লেখ করে তৃণমূলের তরফে বলা হয়েছে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা কার্যালয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের নৃশংস হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় — এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ক্ষমতাসীনরা যখন তাদের বিরোধীদের স্তব্ধ করতে হিংসাকে হাতিয়ার করছে, তখন তারা শক্তি নয়, নিজেদের ভয় ও নৈতিক দেউলিয়াকেই প্রকাশ করছে। বিজেপি মুখে বলে “গণতন্ত্র বাঁচাও”, অথচ একের পর এক রাজ্যে তার ভিত্তিটাকেই জ্বালিয়ে দিচ্ছে। তারা অফিস ভাঙতে পারে, পোস্টার ছিঁড়ে ফেলতে পারে, কর্মীদের ভয় দেখাতে পারে — কিন্তু তারা কখনও মুছে দিতে পারবে না সেই প্রতিরোধের চেতনা, যা প্রতিটি তৃণমূল কর্মীর রন্ধ্রে রন্ধ্রে বইছে। আমরা চুপ থাকব না। আমরা পিছিয়ে যাব না। ত্রিপুরা ও ভারতের বাসিন্দারা সবকিছু দেখছে।’

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ দেখতে গিয়ে এদিন শিলিগুড়ির হাসপাতালে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ সাংসদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকি‍ৎসকদের সঙ্গে কথা বলেন। চিকি‍ৎসার ক্ষেত্রে কোনও প্রয়োজন হলে দ্বিধাসংকোচ না রেখে তা জানাতেও সাংসদকে অনুরোধ জানান মমতা। মুখ্যমন্ত্রীর এই মানবিক ভূমিকায় মুগ্ধ অসুস্থ সাংসদের স্ত্রী ও ছেলে।

 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ