শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৪ তীর্থযাত্রীর, আহত ১৫

বুধবার রাতে উত্তর দিল্লির আলিপুরের জিটি কারনাল রোডে এই দুর্ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে দিল্লিতে দুটি ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল চার তীর্থযাত্রীর। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার রাতে উত্তর দিল্লির আলিপুরের জিটি কারনাল রোডে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে তীর্থযাত্রীরা হরিদ্বারে যাচ্ছিল। সেই সময় দিল্লির দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডার ভেঙে তীর্থযাত্রীদের ট্রাকে ধাক্কা মারে। ট্রাকে অন্তত ২০ জন তীর্থযাত্রী ছিলেন। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মোট ১৫ জন আহত হয়েছেন এবং ৪ জন ঘটনাস্থলেই মারা।’ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দু’জন আহতকে ভর্তি করা হয় দিল্লির পশ্চিম বিহারের বালাজি অ্যাকশন সেন্টারে। অন্যদের পাঠানো হয় নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে।

অন্যদিকে ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক। কীভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে পুলিশের তরফে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই