মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সংখ্যালঘুদের উপর লাগামছাড়া আক্রমণ করতে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের রামপুরের এসপি অনিল কুমার সিংহ। মুসলিমদের ‘হারামি’ বলে গালিগালাজ দিলেন ওই পুলিশকর্তা। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রামপুরের এসপি বলেন, ‘শ্রাবণ মাসে কোনও প্রকৃত মুসলিম গোরুর মাংস খাবে না। এমনকি শ্রাবণ মাসে প্রকৃত যারা মুসলিম, তারা গোরু কাটবেও না। কোনও মুসলিম এই কাজ করলে আমি অবাক হব। তখন বুঝতে হবে হয় ওরা মুসলিম নয়, নয়তো হারামি। আর এমন হারামিদের শায়েস্তা করতে জানি আমি। সেটাই কাজ আমার।’

একজন আইনের রক্ষকের এমন মন্তব্যে হতবাক সকলে। কীভাবে একজন পুলিশ সুপার এমন কথা বলতে পারেন? সেই প্রশ্নই করেছেন নেটনাগরিকরা। রামপুরের এসপি জানিয়েছেন, ‘শ্রাবণ মাসে যদি এমন কোনও ঘটনা ঘটে যা অন্য সম্প্রদায়ের সদস্যদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তবে এই ধরনের কাজ পরিহার করা উচিত।’ যদিও মুসলিম সম্প্রদায়ের উপর গালিগালাজ করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রামপুরের এসপি সুনিল কুমার সিংহ। সেই সমালোচনার জেরেই নিজের মন্তব্য প্রসঙ্গে সাফাইও দিয়েছেন ওই পুলিশকর্তা। তিনি জানিয়েছেন, ‘গত ১৫ দিনে এই গোরুপাচারকারীদের সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে আমার জেলার পুলিশ আধিকারিকরা। তিনটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। আমার বক্তব্য ছিল, শ্রাবণ মাসে গোরু পাচার, তার মাংস খাওয়ার মতো কাজ কোনও প্রকৃত মুসলিমরা করতে পারেন না। তবে সেটা শুধুমাত্র সচেতনতা সংক্রান্ত প্রচারের জন্য বলেছি। কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাতের উদ্দেশ্যে আমার ছিল না। কোনও সম্প্রদায়ের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাইনি।’

আরও পডুন: জুবিন গর্গের গান শুনে অনুপ্রাণিত! শ্রদ্ধা জানাতে ২৫ ফুটের গামছা বুনলেন অসমের মহিলা

শ্রাবণ মাসে মহাদেব শিবের পুজো হয়। দেশের সমস্ত শৈবতীর্থে জল ঢালতে যান হিন্দু পুণ্যার্থীরা। বহু হিন্দু এই সময়ে গোটা শ্রাবণ মাস আমিষ খাদ্য সেবন করে না। সেই সময়ে গোহত্যা করার বিষয়টি নিয়েই মন্তব্য করতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে বেফাঁস কথা বলে ফেলেছেন রামপুরের এসপি।

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

প্রেমিকের হাত ধরে ঘরছাড়া নাবালিকা, শেষমেশ ঠাঁই সোনাগাছিতে

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ