‘তু ক্যায়া চিজ …’, এজলাসেই মহিলা বিচারককে খুনের হুমকি আসামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফোনে নয় কিংবা ইমেলে নয়। ভরা এজলাসে দাঁড়িয়েই মহিলা বিচারককে প্রাণনাশের হুমকি দিল এক সাজাপ্রাপ্ত আসামী। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানসিক হেনস্থাও করেছে। আর ওই আসামীকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে তার আইনজীবীর বিরুদ্ধে। মামলার রায়ে ওই হুমকি ও মানসিক হেনস্থার কথা উল্লেখ করেছেন মহিলা বিচারক। শুধু তাই নয়, অভিযুক্ত আসামী ও তার আইনজীবীর বিরুদ্ধে দিল্লির জেলা ও দায়রা বিচারকের কাছেও নালিশ ঠুকেছেন। পুরো ঘটনা দিল্লি হাইকোর্টের গোচরে আনারও অনুরোধ জানিয়েছেন।

ভয়াবহ ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল। বিচারক শিবাঙ্গী মাঙ্গলার এজলাসে ছয় বছরের পুরনো এক চেক বাউন্স মামলার রায়দান ছিল। ওই রায়দানে অভিযুক্তকে দোষী সাব্যস্ত ঘোষণা করেন তিনি। আর তার পরেই সবাইকে অবাক করে ভরা এজলাসে দাঁড়িয়েই বিচারক শিবাঙ্গীকে হুমকি দিয়ে ওই অভিযুক্ত বলতে শুরু করেন, ‘তু ক্যায়া চিজ। তু বাহার মিল, দেখতে হ্যায় ক্যায়সে জিন্দা ঘর যাতি হ্যায়? (তুই কে রে। একবার বাইরে তোকে পাই, দেখব কীভাবে জীবন্ত ঘরে ফিরে যাস)।’ এর পরেই আসামীর সঙ্গে গলা মিলিয়ে তার আইনজীবী অতুল কুমারও মহিলা বিচারকের ইস্তফার দাবি জানান। এমনকি তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর হুমকি দেন। মামলা ছেড়ে দেওয়ার জন্য চাপও সৃষ্টি করেন।

যদিও ওই চাপের কাছে মাথা নোয়াননি মহিলা বিচারক। ভরা এজলাসে হুমকি পাওয়ার তিন দিন বাদে গত ৫ এপ্রিল রায়ে আসামীকে ২২ মাসের জেলের সাজা শোনানোর পাশাপাশি ৬.৬৫ লক্ষ টাকা জরিমানার সাজা শোনান। হুমকি দেওয়ার কারণে কেন আদালত অবমাননার মামলা দায়ের হবে না তা জানতে চচেয়ে আসামীর আইনজীবী অতুল কুমারকে শোকজও করেছেন।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার