মূল্য চোকাতে হবে, সমীর ওয়াংখাড়েকে প্রাণে মারার হুমকি দিয়ে টুইট

তোমাকে শেষ করে দেওয়া হবে। ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন কর্তা সমীর ওয়াংখাড়েকে হুমকি দিয়ে টুইট। পুলিশের দ্বারস্থ তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন কর্তা সমীর ওয়াংখাড়েকে হুমকি দিয়ে টুইট। স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ অগাস্ট জনৈক আমন নামে এক ব্যক্তি ওয়াংখাড়েকে টুইট করে হুমকি দিয়েছেন, ‘তুমি বুঝতে পারছ যে, তুমি কী কাজ করেছ। এর মূল্য তোমাকে চোকাতে হবে। তোমাকে শেষ করে দেওয়া হবে’। এই টুইট পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হন প্রাক্তন ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তার। গুরগাঁও থানায় এনিয়ে একটি এফআইআর দায়ের করা হয়। বৃহস্পতিবার ওয়াংখাড়ের বক্তব্য নথিবদ্ধ করা হয়।

মাসকয়েক আগে মুম্বইতে একটি ক্রুজে রাতে পার্টি চলার সময় সেখানে হানা দিয়ে গ্রেফতার করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। শাহরুখ পুত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল, ওই পার্টিতে ড্রাগস নিচ্ছিলেন তিনি। বিষয়টি নিয়ে গোটা দেশে তোলপাড় পড়ে যায়। ওয়াংখাড়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ইচ্ছাকৃত ভাবে আরিয়ানকে ফাঁসিয়েছেন। এমনকী তাঁর বিরুদ্ধে আরিয়ানের থেকে টাকা চাওয়ারও অভিযোগ ওঠে। যদিও শেষ পর্যন্ত শাহরুখ-পুত্রের বিরুদ্ধে ড্রাগস নেওয়ার প্রমাণ মেলেনি। মুক্তি মেলে আরিয়ানের। এরপর সমীর ওয়াংখাড়ের বিরুদ্ধে নিজের জমা দেওয়া তথ্য কারচুপির অভিযোগ ওঠে। অবশ্য সেই অভিযোগ থেকে মুক্তি মেলে তাঁর।

এই নতুন করে হুমকি টুইটের পিছনে শাহরুখ পুত্রকে গ্রেফতারের কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সমীর এই হুমকি টুইট নিয়ে কোনও মন্তব্য করেননি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই