মোদি, শাহদের টুইটার অ্যাকাউন্ট থেকে হঠানো হল ব্লু টিক

মঙ্গলবারই টুইটারে নতুন ফিচার চালু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে ব্লু টিক হঠিয়ে দিল টুইটার কর্তৃপক্ষ। পাশাপাশি ব্লু টিক সরিয়ে নেওয়া হয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রক ও সংস্থার অ্যাকাউন্ট থেকেই। মঙ্গলবার টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, ব্লু টিক ব্যবহারের জন্য প্রদেয় অর্থ দিলেই মোদি-শাহদের অ্যাকাউন্টে ফের ব্লু টিক যোগ হবে।

টুইটার কেনার পরেই মালিক ইলন মাস্ক ঘোষণা করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমটির ব্যবহারকারীদের জন্য তিন রংয়ের চিহ্ন চালু করা হবে। এখন থেকে ব্লু টিক ব্যবহার করতে হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। যে কোনও অ্যাকাউন্টধারীই নির্ধারিত ফি দিয়ে ব্লু টিক নিতে পারবেন। সংস্থার আয় বাড়াতেই এমন পথে হাঁটছেন বলে খোলাখুলি স্বীকার করে নিয়েছিলেন টুইটার কর্ণধার। শুধু টুইটারে ব্লু টিক নয়, অন্যান্য চিহ্ন ব্যবহারের জন্যও অর্থ খসাতে হবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিনই টুইটারে নতুন ফিচার চালু হয়েছে। আর ওই ফিচার চালু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পীযুষ গোয়েল, নীতীন গড়কড়ির অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরে গিয়েছে। পরিবর্তে ধূসর রংয়ের টিক চিহ্ন বসানো হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাহুল গান্ধি সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের নামের পাশে এখনও কোন রংয়ের চিহ্ন বসানো হয়েছে। তাঁদের ধূসর রংয়ের টিক চিহ্ন দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি টুইটার কর্তৃপক্ষ।   

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?