কেন্দ্রের নির্দেশ চ্যালেঞ্জ করতে গিয়ে কর্নাটক হাইকোর্টে জোর ধাক্কা টুইটারের

টুইটার কর্তৃপক্ষকে ৫০ লাসখ টাকা জরিমানাও করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিতর্কিত টুইট মুছে ফেলা এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কেন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে কর্নাটক হাইকোর্টে জোর ধাক্কা খেল টুইটার কর্তৃপক্ষ। শুক্রবার বিচারপতি কৃষ্ণান এস দীক্ষিত জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের আর্জি খারিজ করে দিয়েছেন। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য টুইটার কর্তৃপক্ষকে ৫০ লাক টাকা জরিমানাও করেছেন।

গত বছর রাজধানীতে চলা কৃষক আন্দোলনের সময়ে মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বেশ কিছু ব্যবহারকারী টুইট করেছিলেন। ওই টুইট মুছে ফেলার এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার জন্য টুইটার ইন্ডিয়া কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত বছরের জুনে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টুইটার কর্তৃপক্ষ। কেন্দ্রের নির্দেশ বাক-স্বাধীনতার বিরোধী এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে আর্জিতে উল্লেখ করেছিল জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট কর্তৃপক্ষ। গত এপ্রিল মাসে মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণান এস দীক্ষিত কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন, কেন ওই টুইট মুছে ফেলা এবং অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেওয়ার পিছনে কী কারণ রয়েছে তা জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডোরজি এক সাক্ষা‍ৎকারে মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটের সহ প্রতিষ্ঠাতা অভিযোগ করেছিলেন, ‘কৃষক আন্দোলনের সময়ে মোদি সরকার বিরোধী টুইট মুছে না ফেললে টুইটার বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। সরকারের তরফে টুইটার কর্মীদের বাড়িতে তল্লাশি চালানোর হুমকি দেওয়া হয়। পরে অবশ্য সেটাই করে ভারত সরকার। এটাই আসলে গণতান্ত্রিক ভারত।”

 

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত