লুধিয়ানায় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে জখম পাকিস্তানি মদতপুষ্ট বব্বর খালসার ২ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পাক মদতপুষ্ট জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) লুধিয়ানার লাড়োয়াল টোল প্লাজার কাছে বন্দুক যুদ্ধে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন বব্বর খালসার দুই জঙ্গিকে ধরাশায়ী করেছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধৃত দুই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেড, পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে।

লুধিয়ানার পুলিশ কমিশনার স্বপন শর্মা জানিয়েছেন, ‘গতকাল বুধবারই হ্যান্ড গ্রেনেড সহ তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই জানা যায়, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ইন্ধনে জঙ্গি সংগঠন বব্বর খালসা বড়সড় নাশকতার ছক কষছে। এর পরেই বিভিন্ন সূত্র থেকে বব্বর খালসার আরও দুই জঙ্গির হদিশ মেলে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লাড়োয়াল টোল প্লাজার কাছে আগেই ওঁত পেতে অপেক্ষা করছিলেন পুলিশ কর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আচমকাই পুলিশের উপরে গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। পাল্টা গুলি চালায় পুলিশও। বেশ কিছুক্ষণ গুলিযুদ্ধ চলে। শেষ পর্যন্ত দুই জঙ্গিকে ধরাশায়ী করতে সফল হন পুলিশ কর্মীরা।’

পুলিশ কমিশনারের কথায়, ‘বিভিন্ন জায়গায় নাশকতা তৈরির জন্য ধৃত বব্বর খালসার দুই জঙ্গিকে দায়িত্ব দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। মূলত জনবহুল এলাকায় হ্যান্ড গ্রেনেড হামলার নির্দেশ দিয়েছিল।’ উল্লেখ্য, গত ১০ নভেম্বর পাক গুপ্তচর সংস্থার নির্দেশে রাজধানী দিল্লির লালকেল্লায় আত্মঘাতী গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। ওই বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারিয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে