বরের পাল্কিতে আচমকাই ছিড়ে পড়ল ১১ হাজার ভোল্টের তার, ঝলসে মৃত্যু ২ ভাইয়ের

বিয়ের আনন্দ নিমেষেই শোকে পরিণত হল। বরের রথে ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আনন্দ নিমেষেই শোকে পরিণত হল। বরের রথে ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৬ মে) গভীর রাতে বিহারের সরণ জেলার দেরনি থানা এলাকায়। মূহুর্তেই এলাকায় মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে। নিহত দুই ভাইয়ের নাম, অনীশ কুমার (১৮) এবং অলোক কুমার (২৫)। যারা সম্পর্কে তুতো ভাই। তাঁদের বাবার দুই ভাই। তাঁরা দুজনেই ভেলদি থানা এলাকার বাসুতা গ্রামের বাসিন্দা। দুই ভাই সম্প্রতি তাঁদের মামা জ্যোতি কুমারের বিয়েতে যোগ দেওয়ার জন্যে মামাবাড়িতে গিয়েছিলেন।

গতকাল ছিল তাঁদের মামার বিয়ে। এদিন রাত ১২ টার পর বিয়ের শোভাযাত্রা নিয়ে বাড়িতে ফেরার পর তাঁরা বাড়ির দরজায় বরযাত্রীর রথ দাঁড় করিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিয়ের শোভাযাত্রা রথের উপর ১১,০০০ ভোল্টের একটি বৈদ্যুতিক তার ছিটকে পড়ে। আর রথের মধ্যেই ঘুমিয়ে ছিলেন দুই ভাই। ব্যস, ১১,০০০ ভোল্টের বৈদ্যুতিক তারের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের। ঘটনার সময়ে একজন যুবক রথ থেকে ছিটকে পড়েন এবং অন্যজন ভিতরে আটকে পড়ে দগ্ধ হয়ে মারা যান। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীরা সেই সময় বিদ্যুৎ বিভাগকে বেশ কয়েকবার ফোন করলেও তাঁরা ফোন ধরেন নি।

যার ফলে যুবকদের থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। এবং ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। এ প্রসঙ্গে মৃতের কাকা জানিয়েছেন, এই তারটি আগেও ছিঁড়ে পড়েছিল। সেটাও লোক দেখানো জন্যে কোনোভাবে সংযুক্ত করে গিয়েছিল বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যদি তাঁরা সময়মতো সঠিকভাবে বিদ্যুৎ তার মেরামত করত, তাহলে এই মারাত্মক দুর্ঘটনাটি এড়ানো সম্ভব হত। ঘটনার পর স্থানীয় পুলিশ এসে যুবক দুটির দেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে।তবে এই ঘটনায় তাঁদের পরিবার থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪