দিল্লিতে আন্ডারপাসে জলে ডুবে মৃত্যু দুই বালক সহ তিন জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির জনজীবন। শনিবার অবিরাম বৃষ্টির কারণে জলে ডুবে মৃত্যু হল দুই বালক সহ তিন জনের। আন্ডারপাসের তলা থেকে এই তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার দিল্লিতে ৬ জনের মৃত্যুর খবর সামনে আসে।

প্রথম ঘটনাটি ঘটে আউটার নর্থ দিল্লির বাদলী এলাকায় সিরসপুর আন্ডারপাসে। শনিবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ সিরসপুর আন্ডারপাসে দুই বালকের জলে ডুবে যাওয়ার খবর সামনে আসে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। ঘণ্টাখানেকের চেষ্টায় দুই বালককে দেহ উদ্ধার করা হয়। দুজনকেই উদ্ধার করে দিল্লির জগজীবন রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ডুবে যাওয়া দুই বালকের বয়স ৯ বছরের আশেপাশে। অপর ঘটনাটি ঘটেছে ওখলা আন্ডারপাসে। সেখানে ৬০ বছরের দ্বিগ্বিজয় চৌধুরী নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এই আন্ডারপাসে জল জমে রয়েছে। দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকারী এই আন্ডারপাসে শুক্রবার সকাল থেকেই জল জমতে শুরু করে। আন্ডারপাসে ৪ ফুট পর্যন্ত জলে ডুবে যায়। জল ডুবেই ৬০ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লির বুকে ২২৮.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী তিন দিন দিল্লি, হরিয়ানা ও চণ্ডীগড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দিল্লি উপ রাজ্যপাল বি কে সাক্সেনা বৃষ্টির জল যাতে বিভিন্ন এলাকায় আটকে না থাকে, সেজন্য প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের