দিল্লিতে হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন করল দুই নাবালক

ঘটনার তদন্তে নেমে পুলিশের ধারনা এই খুন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। সম্ভবত কেউ সুপারি দিয়ে এই খুন করিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ডিউটিরত এক চিকিৎসককে(Doctor) গুলি করে খুন(Shoot Dead) করল দুই কিশোর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দেশের রাজধানী দিল্লির(New Delhi) বুকে। সেখানকার জৈতপুর এলাকার নিমা হাসপাতালে(Nima Hospital) এই ঘটনাটি ঘটে গতকাল রাতে। মৃত চিকিৎসকের নাম জাভেদ আখতার(৫৫)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার রাতে হাসপাতালে এসেছিল দুই কিশোর(Two Minors) যাদের বয়স ১৬ থেকে ১৭ বছর। একজনের পায়ে চোটও ছিল। তার যথাযথ চিকিৎসাও করা হয়। কিন্তু এরপরই তারা ওই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চায়। চিকিৎসক সেই অনুমতি দেওয়ার আগেই তারা তাঁর কেবিনে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের।   

নিহত চিকিৎসক ছিলেন উনানির চিকিৎসক। দুই নাবালকের মধ্যে যার পায়ে চোট ছিল সেই পায়ের ক্ষতস্থানে ড্রেসিং করানোর পরে হাসপাতালের কর্মীদের জানিয়েছিল যে তারা ওই চিকিৎসকের সঙ্গে দেখা করে প্রেসক্রিপশান চাইবে। সেই সূত্রেই তারা জাভেদের কেবিনে গিয়েছিল। কিন্তু তারপরেই গুলির শব্দ শুনতে পান হাসপাতালের কর্মীরা। তাঁরা চিকিৎসকের কেবিনের ভিতরে গিয়ে দেখেন চিকিৎসকের মাথায় গুলি করা হয়েছে এবং তিনি মুখ থুবড়ে পড়ে আছেন। যদিও তখন আশেপাশে ওই দুই কিশোরের কেউই ছিল না। তারা ততক্ষণে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ।

হাসপাতালের কর্মী গজোলা পরভিন ও মহম্মদ কামিল গুলির শব্দ শুনেছিলেন। তাঁরাই প্রথমে চিকিৎসকের কেবিনে ঢুকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাই এই দুইজনের বক্তব্য এখন পুলিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের ধারনা এই খুন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। সম্ভবত কেউ সুপারি দিয়ে এই খুন করিয়েছে। ঘটনাচক্রে এই খুনের ঘটনা এখন দিল্লির বিধানসভা নির্বাচনের মুখে আম আদমি পার্টইর হাতে বড়সড় অস্ত্র তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে। কেননা দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে দিল্লি পুলিশের হাতে রয়েছে সেই পুলিশ রয়েছে অমিত শাহের দফতরের অধীনে। আর তাই আপ এখন প্রশ্ন তুলছে, দিল্লিতে চিকিৎসকদের নিরাপত্তা কোথায়।

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য