উপত্যকায় আতঙ্ক, জম্মু-কাশ্মীর থেকে উদ্ধার ২ পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ত্রাসী আক্রমণের জেরে প্রতিনিয়ত উত্তপ্ত জম্মু- কাশ্মীর। এই আবহে এবার উধমপুর জেলাউধমপুর জেলা থেকে গুলিবিদ্ধ অবস্থা থেকে উদ্ধার হল দুই পুলিশ কর্মকর্তার দেহ। রবিবার সাতসকালে উদ্ধার হয় তাদের দেহ। এখন পর্যন্ত নিহত পুলিশ কর্মকর্তাদের পরিচয় জানা যায়নি। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে,  উত্তর কাশ্মীরের সোপোর থেকে জম্মুর রিয়াসি জেলার তালওয়ারার সহায়ক প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন ওই পুলিশকর্মীরা। এরপরেই উদ্ধার হয় তাদের গুলিবিদ্ধ দেহ। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘সকাল সাড়ে ৬টা নাগাদ উধমপুরের রেহেম্বল এলাকার কালীমাতা মন্দিরের কাছে একটি পুলিশ ভ্যানের ভিতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হপ্য দুজনের দেহ । খবর পাওয়ার পরেই  পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারাই  মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে স্থানান্তরিত করেছে। ‘

নিহত পুলিশ কর্মকর্তারা ছিলেন, কনস্টেবল এবং একজন হেড কনস্টেবল।   প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা কিংবা  কেউ দুই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যা করা  হয়েছে । পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।  জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।  কী করে তাদের মৃত্যু হল তা জানতেই  তদন্ত শুরু করেছে পুলিশ।  

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…