হায়দরাবাদে পাথর মেরে ও ছুরিকাঘাত করে দুই ট্রান্সজেন্ডারকে খুন

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের দাইবাগ এলাকায় দুই ট্রান্সজেন্ডারকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন দুই ট্রান্সজেন্ডার। ঝিরা তপচাপুত্র (Jhirra Tappachabutra) নামক জায়গায় তাদের রাস্তা আটকে দুজনের উপর পাথর ও ছুরি দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে নিহত দুজনের নাম, ইউসুফ ওরফে ডালি (২৫) এবং রিয়াজ ওরফে সোফিয়া (৩০)। ঘটনার এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। হত্যায় ব্যবহৃত ছুরিটি তদন্তকারীরা বাজেয়াপ্ত করেন।

গত মে মাসে, আজহার নামে একজন অটো চালক পাহাড়ীশরীফে (Pahadishareef) একজন হিজড়ার বাড়িতে আত্মহত্যা করেছিলেন। মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন যে তাকে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছিল দুই ট্রান্সজেন্ডার হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। মঙ্গলবার রাতে ঘটনার পর হায়দরাবাদের দক্ষিণ-পশ্চিমের ডিসিপি কিরণ খারে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ