জাল নোট নিয়ে বাজার করতে এসে পুলিশের জালে দুই তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: জাল নোট নিয়ে তীব্র হইচই। নকল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই তরুণী। পুলিশ তাদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সরোজিনী নগর বাজারে।

জানা গিয়েছে দক্ষিণ পশ্চিম জেলা পুলিশ ওই দুই তরুণীকে গ্রেফতার করেছে। তারা দুজন সরোজিনী নগর বাজারে নগদ নোট নিয়ে কেনাকাটা করতে এসেছিল। কিন্তু নোট দেখে বিক্রেতার সন্দেহ হয়। খুব তাড়াতাড়ি এই নিয়ে হইচই ছড়িয়ে পড়ে। খবর যায় পুলিশের কাছে।

পুলিশ এসে ওই তরুণী দ্বয়ের তল্লাশ নেয়। তারপরেই তাদের চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগাড় হয়। পুলিশ তরুণীদের কাছ থেকে ১০০ টাকার ৩৩টি জাল নোট উদ্ধার করেছে।

ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী জানিয়েছেন, অভিযুক্ত দুই তরুণীর নাম রানি ঝাঁ এবং আকাঙ্ক্ষা দেশাই। রানি ফরিদাবাদের সেক্টর ৯১-এর বাসিন্দা এবং আকাঙ্ক্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাহাড়গাঁও-এর বাসিন্দা।

তারা দুজনেই জাল ভারতীয় টাকা দিয়ে কেনাকাটা করতে বাজারে এসেছিল। সরোজিনী নগর পুলিশ স্টেশন বাজারে টহল দিচ্ছিল। তারপর হইচই শুনে তারা গিয়ে দেখে যে দুই তরুণীর কাছেই জাল নোট রয়েছে।  সরোজিনী নগর বাজারে কেনাকাটার জন্য সেগুলি ঘুরে বেড়াচ্ছে।

এ বিষয়ে থানার ইনচার্জ অতুল ত্যাগী যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দুজনকেই আদালতে হাজির করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ফের জাল নোটের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে।  বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের বাজারে ১০০, ২০০ ও ৫০০ টাকার জাল নোটের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রতারকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে জাল নোট তৈরি করছে, যা প্রথম দেখায় আলাদা করা কঠিন।

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর