কোটাক-মাহিন্দ্রা ব্যাঙ্কের MD পদে ইস্তফা উদয় কোটাকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক কোটাক-মাহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে ইস্তফা দিলেন শিল্পপতি উদয় কোটাক। গতকাল শুক্রবারই ব্যাঙ্কের দুই শীর্ষ পদে ইস্তফা দিয়েছেন তিনি। আজ শনিবার ব্যাঙ্কের পক্ষ থেকে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবিকে এক চিঠিতে উদয় কোটাকের ইস্তফার বিষয়টি জানানো হয়েছে। তাঁর জায়গায় অস্থায়ী সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কোটাক-মাহিন্দ্রা ব্যাঙ্কের দায়িত্ব সামলাবেন জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর দীপক গুপ্তা।

যদিও কী কারণে আচমকাই ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র পদে ইস্তফা দিয়েছেন উদয় কোটাক, সে বিষয়ে কোটাক-মাহিন্দ্রা ব্যাঙ্কের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ব্যাঙ্কের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র পদে ইস্তফা দিলেও নন এগজিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাবেন উদয় কোটাক। চলতি বছরের ৩১ ডিসেম্বর কোটাক-মাহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদের দায়িত্ব সামলানোর কথা ছিল তাঁর।

১৯৮৫ সালে নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) হিসেবে পথচলা শুরু করেছিল কোটাক ফাইন্যান্স। পরে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে কোটাক-মাহিন্দ্রা ব্যাঙ্ক গড়ে তোলেন শিল্পপতি উদয় কোটাক। গত কয়েক বছরে ভারতীয় ব্যাঙ্কিং জগতে অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ব্লুমবার্গের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের অন্যতম ধনকুবেরের তালিকায় রয়েছেন উদয় কোটাক। তাঁর সম্পত্তির পরিমাণ, ১,৩৪০ কোটি ডলার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান