Uddhav: মহারাষ্ট্রে ভোট যে কোনও দিন, কর্মীদের প্রস্তত থাকার পরামর্শ উদ্ধবের

শনিবার মহারাষ্ট্রের সেনাভবনে তিনি বৈঠক ডাকেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যে কোনওদিন নির্বাচন কমিশন ভোটের দিন তারিখ ঘোষণা করতে পারে। তাই, কর্মীদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন শিবসেনা (উদ্ধব বালসাহেব ঠাকরে শিবির) প্রধান উদ্ধব ঠাকরে। শনিবার মহারাষ্ট্রের সেনাভবনে তিনি বৈঠক ডাকেন। বৈঠকে ছিলেন মহারাষ্ট্রের সব বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

বৈঠকের পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন মুখপাত্র অরবিন্দ সাওয়ান্ত। তিনি বলেন, দল মনে করছে নির্বাচন কমিশন যে কোনওদিন মহারাষ্ট্রের অন্তর্বর্তী নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি সে কথাই বলছে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে মহারাষ্ট্রের জন্য দুই লক্ষ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেন। হিমাচল প্রদেশ ও গুজরাতের জন্য তাঁর মুখে শোনা গেল প্যাকেজ। সেই সঙ্গে দুই রাজ্যের বাসিন্দাদের দিয়েছেন এক গুচ্ছ প্রতিশ্রুতি। এই সব ঘোষণা থেকেই আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন যে কোনওদিন মহারাষ্ট্রের অন্তর্বর্তী নির্বাচন ঘোষণা করতে পারে।

মহারাষ্ট্রে পালাবদলের পর থেকে উদ্ধব শিবির দাবি জানিয়ে এসেছে, দলের যে সব বিধায়ক শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একনাথ শিবিরের সঙ্গে হাত মিলিয়ে সরকার ফেলে দিয়েছে, তাদের অবিলম্বে পদত্যাগ করে ফের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। সেই সঙ্গে তাঁর আরও দাবি ছিল মহারাষ্ট্র বিধানসভা ভেঙে দেওয়ার। যদিও রাজ্য নির্বাচন কমিশন সেই দাবি মানতে অস্বীকার করে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। দেখার বিষয়, নির্বাচন কমিশন মহারাষ্ট্রের অন্তর্বর্তী নির্বাচনের সিদ্ধান্ত নেয় কি না।

আরও পড়ুন মহারাষ্ট্র বিধানভবনে শিবসেনার দফতরে তালা লটকে দিল একনাথ শিবির

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে