চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঝুকেগা নেহি’, সঞ্জয় রাউতের গ্রেফতারি নিয়ে ‘পুষ্পা’র সংলাপ আওড়ালেন উদ্ধব

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের আট থেকে আশি বয়সীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অল্লু অর্জুন (Allu Arjun) ও সামান্থা প্রভুর (Samantha Prabhu) সুপার-ডুপার হিট ছবি ‘পুষ্পা’র (Puspa) সংলাপ ‘পুষ্পা ঝুকেগা নেহি’। এবার সেই জনপ্রিয় হয়ে ওঠা সংলাপই শোনা গেল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) তথা শিবসেনা সুপ্রিমো (Shiv Sena Supreme) উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) কণ্ঠে। রবিবার রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ (Rajya Sabha) সঞ্জয় রাউত (Sanjay Raut)। ঘনিষ্ঠ নেতার গ্রেফতারি নিয়ে আজ সোমবার মুখ খুলে যেমন মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন উদ্ধব, তেমনই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যতই চাপ আসুক না কেন, শিবসৈনিকরা মাথানত করবেন না (শিবসৈনিক ঝুকেগা নেহি)।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন উদ্ধব বলেন, ‘সঞ্জয় রাউতের জন্য আমি গর্বিত। কী অপরাধে সঞ্জয়কে গ্রেফতার করা হল? তিনি শুধু একজন সাংবাদিক-ই নন, বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত একজন শিবসৈনিক। কোনও প্রলোভন, কোনও চাপের কাছে মাথানত করেনি। আর ওই অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে।’

সিবিআই (CBI) ও ইডি (Ed)-কে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করে শিবসেনা সুপ্রিমো বলেন, ‘গণতন্ত্রের উপরে আজ আর ভরসা করতে পারছে না বিজেপি। তাই সিবিআই ও ইডি’র উপরে বিশ্বাস করতে হচ্ছে।’ বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে উদ্ধব বলেন, ‘আজ মোদি সরকার তথা বিজেপি শীর্ষ নেতৃত্ব বিরোধীদের দমাতে যে পথে হাঁটছেন ভবিষ্যতে যখন ক্ষমতায় থাকবে না, তখন তাঁদের ক্ষেত্রে একই ব্যবহার করা হবে তা যেন মনে রাখেন।’

Published by:

Share Link:

More Releted News:

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ