বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। বৃহস্পতিবার দেবাশিসবাবু যখন সাঁইথিয়ায় ঢোল বাজিয়ে প্রচারে ব্যস্ত, তখন সিউড়িতে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। কিন্তু একটা কেন্দ্রে একটি নির্দিষ্ট দলের হয়ে দুজন মনোনয়ন জমা দিলেন কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

এদিন সাঁইথিয়ায় পুনুর গ্রামে ঢোল বাজিয়ে প্রচার সেরেছেন দেবাশিসবাবু। দেবাশিসবাবু যখন খোশমেজাজে প্রচার সারছেন, তখন সিউড়িতে জেলাশাসকের দফতরে এসে মনোনয়নপত্র জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। কিন্তু হঠাৎ করে দেবতনু মনোনয়ন জমা দিতে গেলেন কেন। বিজেপি সূত্রে খবর, দেবাশিসবাবুর প্রার্থীপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। কিছু নথিপত্র সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই কারণে বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। উল্লেখ্য, দেবতনু একটা সময়ে হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালের আগে তিনি বিজেপিতে যোগ দেন।

বিজেপি থেকেই আরেকজন য়ে তাঁর নির্বাচনী কেন্দ্রেই মনোনয়ন জমা দিয়েছেন, সেকথা জানেন প্রাক্তন আইপিএস দেবাশিসবাবুও। তাঁর মতে, ‘এটার মধ্যে কোনও অঙ্ক নেই। আসলে কোথাও যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেইকারণেই হয়ত আরেকজন মনোনয়নপত্র জমা দিলেন।‘ বিজেপির তরফে এই ব্যাখ্যা দেওয়া হলেও সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে বীরভূম কেন্দ্রে আসল বিজেপি প্রার্থী কে। যদি কেউ বিজেপিকে ভোট দিতে চান, তাহলে তাঁরা কাকে ভোট দেবেন।

দুদিন আগে বীরভূমে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের উদ্দেশ্যে জানিয়েছিলেন, রাজ্য সরকার এখনও পর্যন্ত তাঁকে ছাড়পত্র দেননি। তবে তৃণমূল নেত্রীর এই যুক্তি মানতে নারাজ দেবাশিসবাবু। তাঁর মতে, মুখ্যমন্ত্রী তাঁকে ছাড়পত্র দেওয়ার কেউ নন। কেন্দ্রের অনুমোদনে তিনি চাকরি পেয়েছেন, সেখানেই ইস্তফা দিয়েছেন।

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ