শুক্রবারের ভোটে ৪৫ কেন্দ্রে লাল সতর্কতা, সর্বাধিক আসন কেরলে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ। আর আগামিকাল শুক্রবার ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে ভোট নেওয়া হবে। আজকের দ্বিতীয় দফায় মধ্যপ্রদেশের বেতুলেও ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু বসপা প্রার্থীর অকাল প্রয়াণের কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। শুক্রবার যে ৮৮ আসনে ভোট নেওয়া হচ্ছে গত লোকসভা নির্বাচনে তার মধ্যে ৫৪ আসনে জিতেছিল বিজেপি। আর এনডিএ’র জোট শরিকরা জিতেছিল ৭টি আসনে। কংগ্রেস জিতেছিল ১৮টি আসনে। চারটি আসনে জয়ী হয়েছিল অবিভক্ত শিবসেনা, একটি আসনে বসপা এবং ৩টি আসনে অন্যান্যরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার যে ৮৮ আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ৪৫টি কেন্দ্রে লাল সতর্কতা জারি হয়েছে। কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামা তিন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে ওই আসনটিতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়। অর্থা‍ৎ ওই আসনটিতে ভোটগ্রহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়। অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্থ করা হয়। অনভিপ্রেত ঘটনা এড়াতে বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ওই আসনগুলিতে।

দ্বিতীয় দফায় যে ৪৫টি কেন্দ্রকে ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়েছে তার মধ্যে সর্বাধিক আসন রয়েছে কেরলে। ওই রাজ্যের ২০ লোকসভা আসনের মধ্যে ১৫ আসনেই জারি লাল সতর্কতা। ওই আসনগুলি হল, ত্রিশূর, পাল্লাক্কাড়, কোল্লাম, মাল্লাপুরম, পাথানামতিত্তা, ইডুক্কো, আলাফুজা, কান্নুর, ভড়াকাড্ডা, কোট্টায়াম, পোন্নানি, ওয়ানাড, তিরুঅনন্তপুরম, এনার্কুলাম, মাভেরিক্কারা রয়েছে। মহারাষ্ট্রের ৭টি আসন রয়েছে। ওই আসনগুলি হল, পারভানি, অমরাবতী, হিঙ্গোলি, বুলধানা, নান্দেড়, আকোলা ও ওয়ার্ধা। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় তিন আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে ‘লাল সতর্কতা’ কেন্দ্রের আওতায় পড়েছে বালুরঘাট, রায়গঞ্জ ও দার্জিলিং। এছাড়া কর্নাটকের বেঙ্গালুরু দক্ষিণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, চিকবল্লাপুর, কোলার, চামারাজানগরও ‘লাল সতর্কতা’ কেন্দ্রের মধ্যে পড়েছে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের পাঁচ আসনও ‘লাল সতর্কতা’ কেন্দ্র হিসাবে বিবেচনা করা হচ্ছে। ওই পাঁচ আসন হল- গৌতমবুদ্ধ নগর, মথুরা, আলিগড়, আমরোহা ও বাগপত। রাজস্থানের বারমেঢ়, ভিলওয়াড়া, টঙ্ক সোয়াই মাধোপুর ও যোধপুর, অসমের নওগাঁ ও করিমগঞ্জ, বিহারের কিষাণগঞ্জ, মধ্যপ্রদেশের খাজুরাহো, জম্মু-কাশ্মীরের জম্মু আসনেও বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক