আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আন্ধেরির (পূর্ব) উপনির্বাচনে জয়ের পথে উদ্ধব শিবির, বিহারে আরজেডি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  পূর্ব আন্ধেরির উপনির্বাচনের জয়ের পথে উদ্ধব শিবির।

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে উদ্ধব শিবিরের প্রার্থী ঋতুজা লাটকে পেয়েছেন ১১, ৩৬১টি ভোট। ৪৩২টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আপকি আপনি পার্টির বালা নাদার। ২০৭ টি ভোট পেয়ে তৃতীয়স্থানে রাইট টু রিকল পার্টির মনোজ কুমার নায়েক। দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে মীনা খেড়েকরের প্রাপ্ত ভোট ২৮১।

অন্যদিকে, বিহারের মোকামা বিধানসভার উপনির্বাচনে এগিয়ে রাষ্ট্রীয় জনতা দল। ১৫ রাুউন্ডের গণনার শেষে রাষ্ট্রীয় জনতা দল প্রার্থী নিলম দেবী এগিয়ে রয়েছেন ১৪ হাজারের বেশি ভোটে। ১৫ রাউন্ডের গণনার পর রাষ্ট্রীয় জনতা দল প্রার্থী নীলম দেবীর প্রাপ্ত ভোট ৫৮, ৫৩৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির সোনম দেবীর প্রাপ্ত ভোট ৪৪, ৩২১। এই খবর লেখা পর্যন্ত দুইয়ের ভোট ব্যবধান ১৪, ২১৫। দুই কেন্দ্রের উপনির্বাচনের গণনার ট্রেন্ড বলছে, বিরাট কোনও অঘটন না ঘটলে দুই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি এবং তাঁর বন্ধু দলের পরাজয় অবসম্ভাবি।  মহারাষ্ট্রে পালাবদলের প্রেক্ষিতে আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে শিবসেনার (উদ্ধব বালসাহেব ঠাকরে শিবির) কাছে যেমন প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছিল, বিহারের ক্ষেত্রেও তাই। দুই রাজ্যে ক্ষমতা থেকে শাসকদলকে সরিয়ে দেওয়ার পিছনে হাত ছিল পদ্মশিবিরের। মহারাষ্ট্রে তারা সফল হলেও  বিহারে সফল হয়নি অপারেশন লোটাস। ফলে, বিহারে তাদের মুখ পুড়েছে। 

আরও পড়ুন আস্থাভোট ঘিরে তুলকালাম বিহার, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা

Published by:

Share Link:

More Releted News:

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

রাজীব গান্ধিকে হত্যার দায়ে ৩১ বছর জেল খেটেছেন, আইনজীবী হয়ে লড়ছেন ন্যায় বিচারের জন্য

ভোটের দায়িত্ব থেকে ‘সিংহম’ অজয় পাল শর্মাকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ