BIG BREAKING: রণে ভঙ্গ, আস্থা ভোটের আগে ইস্তফা উদ্ধবের

বুধবার রাতে রাজ্যবাসীর উদ্দেশে ফেসবুকে ভাষণ দেওয়ার সময়েই ইস্তফার কথা জানান ঘোষণা করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আস্থা ভোটের (Trust Vote) মুখোমুখি হওয়ার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra CM) পদে ইস্তফা দিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বুধবার রাতেই আস্থা ভোটের উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছিলেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত (Justice Suryakant) ও বিচারপতি জে বি পার্দিওয়ালা  Justice  JB Pardiwala) । তার পরেই রাজ্যবাসীর উদ্দেশে ফেসবুকে ভাষণ দেওয়ার সময়েই ইস্তফার কথা জানান ঘোষণা করেন তিনি। শুধু মুখ্যমন্ত্রীর পদ থেকেই নয়, বিধান পরিষদের সদস্যপদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন উদ্ধব। 

এদিন রাতে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে ফেসবুক লাইভে আসেন উদ্ধব ঠাকরে। আবেগপ্রবণ কণ্ঠে দলের বিদ্রোহী বিধায়কদের নিশানা করে বলেন, ‘ঠাকরে পরিবার যাদের সব কিছু দিয়েছে আজ তারাই অসন্তুষ্ট। তারাই বিশ্বাসঘাতকতা করেছে। সব কিছু পেয়ে ঠাকরে পরিবারকে ভুলেছে। আর যাদের কিছুই দিইনি, তাঁরা দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে। এমনকী আমার জন্য কংগ্রেস মন্ত্রিসভা ছাড়তেও রাজি হয়েছিল।’ দলের অধিকাংশ বিধায়ক তাঁকে ছেড়ে চলে গেলেও শিবসৈনিকরা তাঁর পাশে রয়েছেন বলে দাবি করেছেন বালাসাহেব ঠাকরের পুত্র। তাঁর কথায়, ‘কয়েকজন বিধায়ক চলে গেলেও আমার কাছে শিবসেনা রয়েছে। সেই শিবসেনাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।’ এদিন বালাসাহেব ঠাকরের ইচ্ছেকে মর্যাদা দিয়ে অওরাঙ্গাবাদের নাম শম্ভাজি নগর ও ওসমানাবাদের নাম ধারাশিব রাখা হয়েছে বলেও ঘোষণা করেন উদ্ধব। 

অন্যদিকে মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধবের ইস্তফার পরেই রাজ্যে পরবর্তী সরকার গঠনের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। রাতেই দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বিক্ষুব্ধ শিবসেনা নেতা একনাথ শিন্ডের সঙ্গেও কথা বলেন। রাতেই গুয়াহাটি থেকে গোয়ায় পৌঁছেছেন বিক্ষুব্ধ শিবসেনা বিধায়করা। আগামিকাল মুম্বই ফিরছেন।   

 

 

সিজেপি আন্দোলনের পর থেকেই উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের