আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২ কোটি আধার কার্ড নিস্ক্রিয় করল UIDAI, আপনারটা নেই তো?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাস্তবে বেঁচে নেই। সরকারি অন্যান্য নথিপত্রেও মৃত্যুর প্রমাণ রয়েছে। অথচ দিব্যি রয়েছে আধার কার্ড। মৃতদের আধার কার্ড নিস্ক্রিয় করার জন্য তেড়েফুঁড়ে নামল ইউআইডিআইএ কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত সারা দেশে ২ কোটিরও বেশি মৃত মানুষের আধার কার্ড নিস্ক্রিয় করা হয়েছে বলে বুধবার (২৬ নভেম্বর) জানিয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। মূলত ইউআইডিএআই কর্তৃপক্ষ তাদের ডাটাবেস সঠিক এবং হালনাগাদ (আপডেট) রাখার জন্য এমন পদক্ষেপ করেছে।

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘মৃতদের শনাক্তকরণের জন্য ইউআইডিএআই ভারতের রেজিস্ট্রার জেনারেল (আরজিআই), রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, গণসরবরাহ পদ্ধতি এবং জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি সহ একাধিক সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছে। ভবিষ্যতে একই ধরণের তথ্য সংগ্রহের জন্য UIDAI ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও হাত মিলিয়ে কাজ করার পরিকল্পনা করছে।’

মারা যাওয়ার পরেও বহু পরিবারের তরফে তাদের প্রিয়জনের বা নকটজনের আধার নম্বর নিস্ক্রিয় করা হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়েছিল আধার কর্তৃপক্ষের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের শুরুতে ইউএডিএআই কর্তৃপক্ষ মাই আধার (myAadhaar) পোর্টালে “পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং” নামে একটি বিশেষ বিভাগ চালু করেছিল। বর্তমানে দেশের ২৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ওই পরিষেবা দেওয়া হচ্ছে। বাকি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও খুব শিগগিরই ওই পরিষেবা চালুর চেষ্টা চলছে। প্রিয়জনের মৃত্যুর বিষয়টি নথিভুক্ত করার জন্য পরিবারের একজন সদস্যকে পোর্টালে নিজেকে প্রমাণীকরণ করতে হবে এবং তারপরে মৃত ব্যক্তির আধার নম্বর, মৃত্যু নিবন্ধন নম্বর এবং অন্যান্য মৌলিক বিবরণ লিখতে হবে। জমা দেওয়া তথ্য পর্যালোচনা করে এবং যাচাইয়ের পরে সংশ্লিষ্ট মৃত ব্যাক্তির আধার নম্বর নিস্ক্রিয় করা হবে। সরকারিভাবে মৃত্যুর শংসাপত্র পাওয়ার পরে myAadhaar পোর্টালে তাদের পরিবারের সদস্যদের মৃত্যুর রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে ইউএডিএআই কর্তৃপক্ষ।

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ